মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
রাঙ্গাবালীতে বাসেদ সরদার টেকনিক্যাল স্কুলে বার্ষিক ক্রীড়া ও নাট্য অনুষ্ঠান বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পেলেন মোঃ মাসিউর রহমান সোনাইমুড়ীতে মসজিদের জমিতে মাটিখেকোদের হানা, পুলিশের বিরুদ্ধে ঘুষের অভিযোগ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করলো সৌদি আরব মদনে গরু জবাইকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০ বগুড়ায় মাইক্রোবাসে গ্যাস বিস্ফোরণ, নিহত ৩ আহত ৯ রজাহার ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে জিআর নগদ অর্থ ও চাল বিতরণ ভোলায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মর্মান্তিক মৃ’ত্যু মির্জাপুরে নিখোঁজের ৪ দিন পর যুবদল নেতা ইউসুফ খানের লাশ উদ্ধার ভোলা জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে  শেখ হাসিনার নেতৃত্বে সমাবেশে শপথ নিয়েছে ছাত্রলীগ।

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে  শেখ হাসিনার নেতৃত্বে সমাবেশে শপথ নিয়েছে ছাত্রলীগ।

শুক্রবার (১ সেপ্টেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে শেখ হাসিনার উপস্থিতিতে ছাত্রলীগের নেতাকর্মীদের শপথ বাক্য পাঠ করান ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন। শপথে ভূপৃষ্ঠ থেকে মহাকাশ পর্যন্ত দাপিয়ে বেড়ানোর প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

শপথ পাঠে সাদ্দাম হোসেন বলেন, আমরা বাঙালির মহান স্বাধীনতা ও পূর্বপুরুষের পবিত্র রক্তভেজা প্রিয় মাতৃভূমি বাংলাদেশের তরুণ প্রজন্ম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বাংলাদেশের নবরূপে রূপায়ণের রূপকার, বাঙালির নির্ভরতার শেষ ঠিকানা দেশরত্ন শেখ হাসিনার নামে দৃঢ়চিত্তে শপথ করছি যে, তারুণ্যের স্বপ্নের স্বদেশ জাতির পিতার কাঙ্ক্ষিত সোনার বাংলা এবং বঙ্গবন্ধু কন্যার পরিকল্পিত স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আপসহীন, অক্লান্ত, আমৃত্যু, সদা-সর্বদা সচেষ্ট থাকব।

তিনি আরও বলেন, আমরা বঙ্গবন্ধুর সংগ্রাম, বঙ্গমাতার সাধনা, দেশরত্নের সাহসকে নিজের জীবন গঠনে ও সমৃদ্ধ স্বদেশ গড়তে মূলনীতি মানব। তারুণ্য লড়বে, তারুণ্য গড়বে, তারুণ্য দেশবিরোধী সকল অপশক্তিকে পিতার তর্জনীর দাপটে ধ্বংস করবে। বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে মর্যাদাশীল করতে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে ভূপৃষ্ঠ থেকে মহাকাশ পর্যন্ত দাপিয়ে বেড়াবে। জাতির পিতার আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশরত্ন শেখ হাসিনার প্রশ্নে এ দেশের তরুণ প্রজন্মকে কেউ দাবিয়ে রাখতে পারবে না।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..