সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

সাভারে লাচ্ছা সেমাই কারখানায় ভোক্তা অধিকারের অভিযান

আকতার হোসেন, সাভার ( ঢাকা ) প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
 সাভারে নোংরা পরিবেশে অবৈধভাবে লাচ্ছা সেমাই উৎপাদন করায় দুই কারখানায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুর ১২ টা থেকে বিকেল তিনটা পর্যন্ত ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের  মধুমতি মডেল টাউনের ভিতর আল-মুসলিম লাচ্চা সেমাই ও বনগাঁও ইউনিয়নের বেরাইত এলাকার লেকসিটি হাউজিং এর ভিতরের নাসির ফুড কারখানায় এই অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকারের সহকারি পরিচালক মো. আব্দুল জব্বার মন্ডল।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মধুমতি মডেল টাউনের ভিতরে আল-মুসলিম লাচ্চা সেমাই কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে দীর্ঘদিন ধরে লাচ্চা উৎপাদন করে আসছিল। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করে তাদের সতর্ক করা হয়।
এছাড়া সাভারের বনগাঁও ইউনিয়নের বেরাইতের লেকসিটি হাউজিং এর ভিতরে নাসির ফুড কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কাপড়ের রং মিশানো, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করায় ১ লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে কারখানা সিলগালা করে ৪৮০ কেজি সেমাই পুড়িয়ে কেন তার বিরুদ্ধে মামলা দায়ের হবেনা এব্যাপারে কারন দর্শানোর নোটিশ করা হয়েছে।
এব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল জব্বার বলেন, এই দুটি কারখানা নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন করে আসছিল। এছাড়া একটি কারখানার কেন ধরনের বৈধ কাগজপত্র নেই। তাই তাদের দেড় লাখ টাকা জরিমানা আদায় করে একটি কারখানা সিলগালা করা হয়েছে ।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..