রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

স্ত্রী- সন্তান মিলে হত্যার পর পুঁতে রাখা লাশ উদ্ধার 

মোহনগঞ্জ প্রতিনিধি,মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : বুধবার, ২২ মার্চ, ২০২৩
  মদ্যপ ছেলের নামে তিন মাস আগে মোহনগঞ্জ থানায় মৌখিক অভিযোগ দিয়েছিলেন বাবা আবুল হোসেন। তখন পুলিশ ছেলে আরমান মিয়াকে পায়নি। পরবর্তী সময়ে আবুৱ হোসেন লিখিত অভিযোগ না দেওয়ায় পুলিশও আর এগোয়নি। এর মধ্যে গত শনিবার বিকালে নিখোঁজ হন আবুল হোসেন (৫৫) গতকাল মঙ্গলবার ভোরে তার গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে স্থানীয় একটি খাল থেকে। ঘটনাটি ঘটেছে নেত্রকোণা’র মোহনগঞ্জ উপজেলার ৪নং মাঘান- সিয়াধার ইউনিয়নের বড় বেথাম এলাকায়।
পুলিশ জানায়,আবুল হোসেনকে খুঁজে না পাওয়ায় তার ছোট ভাই হিরা মিয়া গত সোমবার রাত ৮ টার দিকে থানায় বিষয়টি জানান। পুলিশ তৎক্ষনাৎ মনে হয়, ছেলে আরমানের কথা।তাকে খুঁজে না পেয়ে তার বন্ধু মাইজহাট্টী গ্রামের শুকুর আলমের ছেলে বাহাম এলাকা থেকে  আবিরকে রাতেই আটক করে। আবির পুলিশকে জানায়,আরমান তার বাবাকে খুন করে লাশ উপজেলার বড় বেথাম এলাকার সাপমরা খালে পুঁতে রেখেছেন।
সেই তথ্যের পরিপ্রেক্ষিতে পুলিশ গতকাল মঙ্গলবার ভোরে আবুল হোসেনের লাশ উদ্ধার করে। সেই সঙ্গে আটক করে তার স্ত্রী রুপবাহার ও কিশোরী মেয়ে চিন্তা মনিকে।
আজ বিকালে বুধবার (২২ মার্চ-২০২৩) মোহনগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে আবির স্বীকার করেছেন যে শনিবার রাতে আবুল হোসেনকে নিজ বাসায় গলাকেটে হত্যা করে ছেলে আরমান। এ কাজে মা ও ছোট বোন চিন্তা মনি তাকে সহযোগিতা করে। পরে লাশ গুম করার জন্য আবিরকে ডেকে নেন আরমান। পরে বাড়ির পাশের সাপমরা খালে গর্ত করে লাশ পুঁতে রাখেন। আটকদের জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য নেওয়া হচ্ছে। এখনো কোনো মামলা হয়নি। এদিকে পালিয়ে যাওয়া আরমানকে আটকের চেষ্টা চলছে

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..