রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, দুই মাসের মাথায় লাশ

মোহনগঞ্জ প্রতিনিধি মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩
প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, দুই মাসের মাথায় লাশ
মোহনগঞ্জ প্রতিনিধি মোহনগঞ্জ,নেত্রকোণা:
নেত্রকোণা জেলা মোহনগঞ্জ উপজেলার আনিকা জাহান স্বর্ণা (১৯) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি)  দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
স্বর্ণা উপজেলার শেহড়াতলী গ্রামের বাবুল মিঞার মেয়ে। সে স্থানীয় বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুই মাস আগে বড়কাশিয়া গ্রামের মৃত ফজল মিয়ার ছেলে নাজিমুদ্দিনের সঙ্গে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে হয় স্বর্ণার। তবে বিয়ের কিছুদিন পর থেকেই পরিবারে কলহ চলছিল। এরই একপর্যায়ে বৃহস্পতিবার  সকালে স্বামীর বাড়িতে বসতঘরের আড়ায় ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় স্বর্ণাকে পাওয়া যায়।
পরে তাকে উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নেয়।
আজ শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মোহনগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ শফিকুজ্জামান বলেন, প্রাথমিকভাবে এটি ‘আত্মহত্যা’ বলে মনে হচ্ছে। পারিবারিক কলহ চলছিল বলে জানা গেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..