রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

পাইকগাছায় ১৩ দিনব্যাপী বই মেলার শুভ উদ্বোধন

এম জালাল উদ্দীন। পাইকগাছা প্রতিনিধি খুলনা:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

খুলনার পাইকগাছায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষ্যে পাইকগাছা পৌরসভা চত্ত্বরে বৃহস্পতিবার ১৩ দিনব্যাপী বই মেলার আয়োজন করা হয়েছে, উক্ত বই মেলা’টি চলবে ১৬ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত। বই মেলার’টির আয়োজন করেছে পাইকগাছা পৌরসভা ও ‘তারুণ্য’ পাইকগাছা। পৌর’মেয়র সেলিম জাহাঙ্গীর এর সভাপতিত্বে বৃহস্পতিবার দুপুর ২টায় বই মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম।

পাইকগাছা থানা অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জিয়া, অন্যান্যদদের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, কাউন্সিলর গফফার মোড়ল, মহিলা কাউন্সিলর কবিতা রানী দাস, আসমা পারভীন, রাফেজা বেগম প্রমুখ। এদিকে বর্ণাঢ্য এই আয়োজনের বই মেলাতে উৎসব মুখর পরিবেশে বইয়ের স্টল গুলোতে বই’প্রেমিদের ভীড় চোখে পড়ার মতো।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..