রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

খুলনার পাইকগাছায় ৩ দিন ব্যাপি ৮ম লক্ষ্মীখোলা উৎসব শুরু; উৎসবের আমেজে ইউনিয়নবাসী

এম জালাল উদ্দীন। পাইকগাছা প্রতিনিধি। 
  • আপলোডের সময় : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩

খুলনার পাইকগাছায় প্রতিবছরের ন্যায় এ বছরও নানা আয়োজনের মধ্য দিয়ে ৩ দিন ব্যাপি ৮ম লক্ষ্মীখোলা উৎসব শুরু করা হয়েছে।

লক্ষ্মীখোলা কলেজিয়েট স্কুল মাঠে লক্ষ্মীখোলা উৎসব কমিটি ৩ দিন ব্যাপি এ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠান মালার মধ্যে রয়েছে স্কুল শিক্ষার্থীদের ডিসপ্লে প্রদর্শনী, গ্রামীণ খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও র‍্যাফেল ড্র।
স্কুল পড়ূয়া শিক্ষার্থী সহ এলাকার সব শ্রেণি পেশার, সব বয়সের মানুষ খেলাধুলা সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রতিযোগিতার পাশাপাশি বিনোদনের জন্য উৎসবে স্থান পেয়েছে নাগর দোলা, কালার বোম্ব, ম্যাজিক ও ফানুশ উড়ানো সহ নানা ঐতিহ্যবাহী গ্রামীণ শিল্প।
বুধবার সকালে অধ্যক্ষ আলহাজ্ব কেএম মেছবাহুল ইসলামএর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,হ্যাট্রিক ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন। বিশেষ অতিথি ছিলেন, ইউপি সদস্য অরুনা বেগম, টিএম হাসানুজ্জামান, জিএম তাজ উদ্দীন আহম্মেদ, আয়োজক কমিটির প্রধান উদ্যোক্তা সাইফুল্যাহ সাইফ।।
বক্তব্য রাখেন, আসলাম পারভেজ, শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস লামিয়া ও মিতু সরকার।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..