রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

গাজীপুরে সরকারি স্কুলের ভর্তি লটারিতে এক শিক্ষার্থীর নাম ৫ বার!

চঞ্চল মিয়া বিশেষ প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০২২

গাজীপুরের জেলা প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীতে ভর্তির লটারিতে এক শিক্ষার্থীর নাম পাঁচবার ওঠার অভিযোগ উঠেছে।

সোমবার (১২ ডিসেম্বর) কেন্দ্রীয় ভাবে অনুষ্ঠিত সরকারি ওই স্কুলে নতুন বছরে ভর্তির জন্য লটারির মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হয়। পরদিন মঙ্গলবার (১৩ ডিসেম্বর) প্রভাতী শাখা ও দিবা শাখায় ১৭৪ জন করে ছাত্রের মেধা তালিকা টানানো হলে এই ত্রুটি অভিভাবকদের নজরে আসে। বিষয়টি অভিভাবকদের নজরে আসার পর বিষটি নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

অত্র স্কুলের দিবা ও প্রভাতী শাখার প্রধান শিক্ষক এবং জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুনুল কবিরের স্বাক্ষরিত দুটি শাখার ফলাফলে দেখা গেছে, আব্দুল্লাহ সাইমুম এহসান নামে এক শিক্ষার্থীর নামই আছে পাঁচবার এবং আজিজ রায়হান তাসিন নামে আরেক শিক্ষার্থীর নাম আছে দুইবার।

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মামুনুল কবির জানান, স্কুলের ভর্তি কমিটির সদস্য সচিব, স্কুলের প্রধান শিক্ষকের মাধ্যমে তালিকাটি পেয়ে জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে তিনি তাতে স্বাক্ষর করেন। সফটওয়্যার বা কারিগরি ত্রুটির কারণে এমনটা হয়ে থাকলে সে বিষয়ে পরবর্তীতে মিটিং এর মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জনান তিনি।

শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ধারণকারী এ ফলাফলে এত বড় ত্রুটির জন্য অভিভাবকের মধ্যে ক্ষোভ বিরাজ করেছে। লটারি মাধ্যমে সন্তানদের শিক্ষার ভাগ্য নির্ধাণের জন্য একদিকে অভিভাবকরা শিক্ষার মান নিয়ে যেমন চিন্তিত অন্যদিকে এমন গুরুত্বপূর্ণ বিষয়ে কারিগরি ক্রটি হওয়ায় আরও উদ্বিগ্ন। এছাড়াও দেশের বেশ কয়েকটি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের লটারিতে একই শিক্ষার্থীর নাম একাধিক আসার অভিযোগ রয়েছে। বিষয়টির সুষ্ঠ তদন্তের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট সবাই।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..