সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বকশীগঞ্জে দুই ইটভাটাকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা নিবন্ধন ছাড়া কেউ জার্নালিজম করতে পারবে না : জাহেদ উর রহমান পদ্মা সেতুর জাজিরা প্রান্তে আ.লীগ-বিএনপি সংঘর্ষ, নিহত ২ দাঁড়িয়ে থাকা প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক গোপালগঞ্জ হয়ে পদ্মা সেতু দিয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ লোহাগাড়ায় অভিযানে ৩টি বালিমাটি ভর্তি ড্রাম ট্রাক জব্দ, পুলিশের হাতে আরও ১টি বকশীগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে ২ লাখ ৫০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ রায়পুর সরকারি ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠান সম্পন্ন। লোহাগাড়ায় আল কুরআনুল কারীম ইনস্টিটিউটের তিন কৃতি হাফেজকে সংবর্ধনা

লক্ষীপুরে সৌদী প্রবাসীর স্ত্রী ও শিশু কন্যা অপহরন মামলায় ২নং আসামী গ্রেফতার।

এ জে এম ইসমাইল হোসেন লক্ষীপুর জেলা প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

ঘটনার বিবরনে জানাযায় যে গত ৭ ডিসেম্বর লক্ষীপুর সদর থানাধীন ১ নং উত্তর হামছাদী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড উত্তর হামছাদী সাকিনের নুরুল হক মাস্টার বাড়ীর সৌদী আরব প্রবাসী মাইনউদ্দিনের স্ত্রী ফেন্সী আক্তার ও ৭ বছরের কন্যা শিশু আয়শা আক্তারকে একই এলাকার নারী পাচারকারী আবুল কাসেমের ছেলে কাউসার ও কামালের স্ত্রী জেসমিন আক্তার ৫০০০০০/( পাঁচ লক্ষ) টাকা মুক্তি পন আদায়ের জন্য অপহরন করে নিয়ে যায়। এই বিষয়ে ভূক্তভোগী সৌদীআরব প্রবাসী মাইনউদ্দিন অপহরনকারী কাউসার ও জেসমিন আক্তার সহ দুইজনের নাম এজাহারে উল্লেখ করে আরো অজ্ঞাত নামা ৩/৪ জনের বিরুদ্ধে লক্ষীপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করে যাহার লক্ষীপুর থানার মামলা নং ১৯ তাং১০/১২/২০২২ ইং যাহার ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ৭/৩০ ধারা যাহার জি আর নং ৫৭৫/২২ ইং উক্ত মামলায় লক্ষীপুর থানা পুলিশ মামলার এজাহার নামীয় ২ নং আসামী জেসমিন আক্তারকে গ্রেফতার করিয়াছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত এখনও ভিকটিম প্রবাসীর স্ত্রী ও সন্তানকে উদ্বার করা সম্ভব হয় নাই। তবে লক্ষীপুর সদর থানা পুলিশ ভিকটিমদের উদ্বারের জন্য বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চেস্টা করে যাচ্ছে। এবং মামলার এজাহার নামীয় ১ নং আসামী কাউসার পলাতক আছে তাকে গ্রেফতারের চেস্টা চলছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..