রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১১:৩২ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

নড়াইলের কালনা থেকে যশোরের ভাঙ্গুড়া পর্যন্ত সড়ক প্রসস্তকরণ কাজের উদ্বোধন।

শরিফুজ্জামান, নড়াইল সংবাদদাতা ঃ
  • আপলোডের সময় : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

নড়াইল জেলার কালনা থেকে যশোরের ভাঙ্গুড়া পর্যন্ত সড়ক প্রসস্তকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।১৮ই অক্টোবর মঙ্গলবার বিকালে লোহাগড়া উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম ( লক্ষ্মীপাশা মোল্লার মাঠে) উদ্বোধন করা হয়। ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাজের উদ্বোধন করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা। উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংসদ সদস্য মাশরাফির বাবা গোলাম মোর্ত্তজা স্বপন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, লোহাগড়া পৌর মেয়র আলহাজ্ব সৈয়দ মশিয়ূর রহমান, ঠিকাদার ইডেন এন্টারপ্রাইজের স্বত্তাধিকারী রেজাউল আলম, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সহ-সভাপতি ফয়জুল হক রোম, যুগ্ম সাধারণ সম্পাদক সিহানুক রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমিন, লোহাগড়া পৌর প্রেসক্লাবের সভাপতি শিমুল হাসান, সাধারণ সম্পাদক শরিফুজ্জামান সহ প্রমুখ।
সওজ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুজ্জামান জানান, সড়কটি উভয়পাশে তিন ফুট করে ছয় ফুট প্রসস্ত করা হচ্ছে। আগে ছিল ১৮ ফুট এখন হবে ২৪ ফুট। কার্যাদেশ দেওয়া হয়েছে। কাজটির ব্যয় ধরা হয়েছে ৪২ কোটি টাকা। কাজটি শেষ করার মেয়াদ এক বছর ধরা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..