রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

জয়পুুরহাটে চুরি হওয়ার কয়েক ঘন্টার মধ্যে চোর চক্রের চারজন আটকসহ ২৪ টি মোবাইল ফোন উদ্ধার

নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধিঃ-
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২

জয়পুরহাট জেলা শহরের কেন্দ্রীয় মসজিদ মার্কেটের একটি মোবাইলের দোকানে চুরির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৪ টি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর ১২ টার দিকে প্রেস ব্রিফ্রিং করে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম আলমগীর জাহান এসব তথ্য জানান।

এর আগে গতকাল বুধবার সকালে কেন্দ্রীয় মসজিদ মার্কেটের লাবীব টেলিকম নামের একটি মোবাইলের দোকানে চুরির ঘটনা ঘটে। এতে নগদ ২ লাখ ৩২ হাজার টাকা ও ৮৪ টি স্মার্টফোন চুরি হয়েছে বলে থানায় মামলা করেছেন দোকানটির মালিক রুহুল আমিন।

আটককৃতরা হলেন, কুমিল্লার হোমনা থানার চান্দেরচর গ্রামের মৃত মনির ভূঁইয়া মো. মিজান (২২), একই জেলার মুরাদনগর উপজেলার যাত্রাপুর গ্রামের মৃত জাহাঙ্গীরের ছেলে মো. শুকুর (২২), চট্টগ্রামের হালিশহর থানার কেতুয়া মসজিদ রামপুরা এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে মো. সজিব (২৮) ও কুমিল্লার মুরাদনগরের দড়িকান্দি গ্রামের আঃ সাত্তারের ছেলে মো. আদিস (২২)।

দোকান মালিক-কর্মচারী ও পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ৮ টায় দোকান বন্ধ করা হয়। পর দিন বুধবার সকাল সাড়ে ৯টায় কর্মচারীরা দোকান খুলতে গিয়ে দেখেন, দোকান ঘরের উত্তর দিকের সার্টারের দরজায় নতুন একটি তালা দেওয়া আছে। কর্মচারীরা পশ্চিম দিকের সার্টারের দরজা খুলে দোকান ঘরের ভেতরে মালামাল এলোমেলো অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়। এ সময় তারা দেখেন দোকানে একটি স্মার্ট ফোনও নেই। ক্যাশে টাকাও নেই। পরে পুলিশকে ঘটনাটি জানানো হয়। পুলিশ এসে দোকান পরির্দশন করেন।

এদিকে বুধবার সকাল ৯ টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিয়মিত অভিযান পরিচালনার সময় জয়পুরহাট-মেকামতলা আঞ্চলিক মহাসড়কের কালাই উপজেলায় ২৪ টি স্মার্ট ফোনসহ ৪ জন ব্যক্তিকে আটক করে। পরে আটকদের জয়পুরহাট থানায় হস্তান্তর করা হয়।

জয়পুুরহাট সদর থানার (ওসি) একেএম আলমগীর সাংবাদিকদের জানান, চোর চক্ররা নির্দিষ্ট কোনো এলাকায় বসবাস করেন না। তারা বিভিন্ন এলাকায় গিয়ে বস্তি এবং ক্রাইম জোন এলাকা বেছে নিয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। এরপর বড় ধরনের ডাকাতি কিংবা চুরি করে পালিয়ে যান। জয়পুরহাটে তিনমাস আগে এসে চুরির পরিকল্পনা করে তারা।

ওসি আরও তিনি বলেন, চুরির ঘটনায় দোকান মালিক রুহুল আমিন বাদী হয়ে থানায় মামলা করেছেন। চোর চক্রের ৪ জন আটক আছে এবং ২৪ টি ফোন উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..