রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

জয়পুরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড

নিরেন দাস,জয়পুুরহাট প্রতিনিধিঃ-
  • আপলোডের সময় : সোমবার, ৮ আগস্ট, ২০২২

জয়পুরহাটে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী নাজিম উদ্দীন ওরফে করিম (৩২) কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেন বিজ্ঞ আদালতের বিচারক।

সোমবার (৮ আগস্ট) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো.নুরুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হলেন, জেলার কালাই উপজেলার ধাপ কাথাইল গ্রামের আবু কালাম মন্ডলের ছেলে নাজিম উদ্দীন ওরফে করিম।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৫ মে রাতে নাজিম উদ্দিন তার স্ত্রী রওশন আরাকে শ্বাসরোধে হত্যা করেন। এরপর নাজিম উদ্দিন নিজেই তার বাড়িতে ডাকাত ঢুকে স্ত্রীকে হত্যা করেছে বলে প্রচার করেন। তিনি স্ত্রীর স্বজনদেরও ডাকাতরা হত্যা করেছে বলে জানান। ওই ঘটনায় নিহতের দাদা ইসমাইল হোসেন বাদী হয়ে ওই দিনই কালাই থানায় একজনকে আসামি করে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই বুলবুল ইসলাম ৫ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এই মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত সোমবার এ রায় প্রদান করেন।

এ বিষয়ে জয়পুুরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাড.নৃপেন্দ্রনাথ মণ্ডল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..