রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নড়াইলের লোহাগড়ায় কৃষককে পিটিয়ে হত্যা

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি ঃ
  • আপলোডের সময় : রবিবার, ৩১ জুলাই, ২০২২

নড়াইলের লোহাগড়ায় একজন কৃষককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত কৃষক মোক্তার মীর (৪৬) উপজেলার দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের মৃত সৈয়দ জাফর আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দিঘলিয়া ইউনিয়নের নোয়াগ্রামের মোক্তার মীরের সাথে একই গ্রামের প্রতিবেশী মিজানুর শিকদারের মধ্যে দিনমজুর দেওয়াকে কেন্দ্র করে শনিবার বিকালে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়।
এর জের ধরে সন্ধ্যার দিকে মিজানুর শিকদার, ইমান সরদার, আফজাল, নূর আলম, মনামিয়া, মোমতাজ বেগম, নাসিমা বেগমসহ ৮/১০ জন লাঠিসোটা নিয়ে মোক্তার মীরের বাড়ীর পাশে রাস্তার ওপর ঘিরে ফেলে লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। হামলার সময় ঠেকাতে গিয়ে মোক্তারের ছেলে ইসমাইল মীর (২০) আহত হয় ।
রাতেই গুরুতর আহত মোক্তারকে প্রতিবেশীরা উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
পরে অবস্থার অবনতি হলে রোববার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে সকাল ৯ টার দিকে তার মৃত্যু হয়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হেনা মিলন হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..