রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লোহাগড়ায় চোরাই ৮টি মোটর সাইকেলসহ ৪ চোর আটক

নড়াইল প্রতিনিধিঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২

নড়াইলের লোহাগড়া থানা পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে আটটি মোটর সাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে আটক করেছে।

গত সোমবার রাতে লোহাগড়া ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটটি মোটর সাইকেলসহ চার চোরকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার দুপুরে লোহাগড়া থানা পুলিশ এক প্রেস ব্রিফিংয়ে জানান, উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ঝামারঘোপ বাজারে মুরাদের চায়ের দোকানের সামনে চোরাই মটর সাইকেল ক্রয়-বিক্রয়ের খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আলফাডাঙ্গা উপজেলার টিটা গ্রামের কামাল শেখ ও বাজড়া গ্রামের মঞ্জুরুল ইসলাম জিসানকে দুইটি চোরাই ডিসকভার মোটর সাইকেলসহ আটক করে। আটককৃতদের তথ্য মতে, ওই দিন রাতেই লোহাগড়া ও আলফাডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আরো ৬টি ডিসকভার মোটর সাইকেলসহ বাজড়া গ্রামের ইমদাদুল হক মিলন ও লোহাগড়ার আড়পাড়া গ্রামের ফসিয়ার সরদারকে আটক করা হয়।

এ সময় নড়াইলের এএসপি(সদর) সার্কেল রিজাজুল ইসলাম বলেন, আটকৃতরা আন্তজেলা মটর সাইকেল চোর চত্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জেলা থেকে মটর সাইকেল চুরি ও ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। তাদের দেওয়া তথ্যমতে আরো কিছু মটর সাইকেল উদ্ধার করা যাবে।

এ ব্যাপারে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামিদের মঙ্গলবার বিকালে আদালতে প্রেরন করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..