রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

লালমনিরহাটে কালীগঞ্জে চাঁদাবাজির মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার।

মোঃশাহীন আলম লালমনিরহাট প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেনকে চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তবে চেয়ারম্যান পরিবারের দাবি সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদ করায় তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জুন) ভোরে শ্রুতিধর এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কালীগঞ্জ থানা পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ওই উপজেলার ভোটমারী ইউনিয়নের বড়দীঘিরপাড় এলাকায় একটি সড়ক নির্মাণের ঠিকাদারি করছেন এলাহী বকস। সড়ক নির্মাণে অনিয়ম হচ্ছে এমন অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেন। পরে ২৬ জুন চেয়ারম্যানের বিরুদ্ধে ৪-৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ এনে মামলা করেন ঠিকাদার। মঙ্গলবার ভোরে চেয়ারম্যানের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানা পুলিশ।

তবে স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে অনিয়মের প্রতিবাদ করায় তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা করেন এলাহী বকস নামে ওই ঠিকাদার।

জানতে চাইলে ঠিকাদার এলাহী বকস বলেন, রাস্তার কাজে অনিয়ম তুলে তিনি চাঁদা দাবি করেন। তাই থানায় মামলা দায়ের করেছি। এতে আমি অন্যায়ের কিছু দেখছি না। চাঁদা না দেওয়ায় চেয়ারম্যান আমাকে ও আমার ছেলেকে চৌকিদার দিয়ে ইউনিয়ন পরিষদে ধরে নিয়ে গেছেন। এতে আমার মন খারাপ হয়েছে। তাই মামলা করেছি।

কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল জানান, একটি চাঁদাবাজির মামলায় ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..