বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর আজ চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’, ঢাকার ৯টি রুটে মিলবে সেবা বর্তমানে যে বিদ্যুৎ-গ্যাস সংকট হচ্ছে, এর দায় সরকারের নয়: প্রধানমন্ত্রীর মুখ্যসচিব

শরীয়তপুর একটি মামালার হাজিরা দিয়ে ফেরার পথে,প্রতিপক্ষের হামলায় আহত ১০।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১

শরীয়তপুরে একটি মামলায় হাজিরা দিয়ে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় নড়িয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ ১০ জন আহত হয়েছেন।

এর মধ্যে একজনের বাম হাতের দুটি আঙুল বিচ্ছিন্ন হয়েছে বলে জানিয়েছেন নড়িয়া থানার ওসি। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে রোববার দুপুরে শরীয়তপুর পৌরশহরের আটং এলাকায়। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বর্তমান চেয়ারম্যানের বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৪ জনকে আটক করেছে।

আহতরা হলেন- নড়িয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সিকদার (৪০), তার ছোটভাই তুহিন সিকদার (৩৫), শরীয়তপুর সদর এলাকার তোতা মহলদার (৩০), সুমন সরদার (২৫), মিজানুর রহমান (৩৭), আতাউর রহমানসহ (৪৩) ১০ জন।

পালং মডেল থানার ওসি আক্তার হোসেন, নড়িয়া থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, শরীয়তপুরে কোটে একটি মামলায় হাজিরা শেষে নড়িয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সিকদার (৪০), তার ছোটভাই তুহিন সিকদার (৩৫), শরীয়তপুর সদর এলাকার তোতা মহলদার (৩০), সুমন সরদার (২৫) ফিরে আসছিলেন। শরীয়তপুর পৌরসভার আটং এলাকায় পৌঁছার পর পূর্বপরিকল্পনা অনুযায়ী ভোজেশ্বর ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান নুরুল হক বেপারীর সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র ও হাতবোমা দিয়ে তাদের ওপর হামলা চালায়।

এতে নড়িয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের ছোটভাই তুহিন সিকদারের বাম হাতের দুটি আঙুল উড়ে যায় এবং এ সময় ১০ জন মারাত্মক আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এ সময় আওয়ামী লীগ নেতার সঙ্গে থাকা লোকজন বোমা হামলাকারী রাব্বী ছৈয়ালকে জাপটে ধরেন। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অন্য আহতদের শরীয়তপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বর্তমান চেয়ারম্যানের বাড়ির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ ঘটনায় পালং মডেল থানা পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাদল খান (৩৫), মো. রাজন মোল্লা (২০), শহীদুল ইসলাম ছৈয়াল (৩০) ও রাব্বী ছৈয়ালকে (৩০) আটক করেছে। এদের সবার বাড়ি ভোজেশ্বর ইউনিয়নের চান্দিনী গ্রামে।

এ ব্যাপরে নড়িয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম সিকদার বলেন, আমরা আদালতে হাজিরা শেষে বাড়ি ফেরার পথে আটং এলাকায় পৌঁছলে ভোজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যানের সমর্থক রাব্বী ছৈয়ালের নেতৃত্বে কয়েকজন বোমাসহ আমাদের ওপর হামলা করে। বোমার আঘাতে আমার ছোটভাই তুহিন সিকদারের বাম হাতের দুটি আঙুল উড়ে যায়।

এ ঘটনা অস্বীকার করে ভোজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান নুরুল হক বেপারী বলেন, গত ৪ অক্টোবর আমার ছেলে বিপ্লব বেপারীকে শহীদুল হক সিকদারের নেতৃত্বে মারধর করে। তার চিকিৎসার জন্য আমি ঢাকার আনোয়ার খান মর্ডান হাসপাতালে অবস্থান করছি। আজকের ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না।

এ ব্যাপারে নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অবনী শংকর রায় বলেন, বিষয়টি নিয়ে তদন্ত করা হবে। যারা প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে নিরপরাধ কাউকে হয়রানি করা হবে না।

পালং মডেল থানার ওসি মো. আক্তার হোসেন বলেন, তিন-চার বছর পূর্বে ভোজেশ্বর এলাকার চান্দনী গ্রামের ইয়াকুব ছৈয়াল নামের এক ব্যবসায়ী নিহত হন। সেই হত্যা মামালার হাজিরা ছিল রোববার। এর জের ধরে নিহত ইয়াকুবের ছেলে রাব্বী ছৈয়াল গংরা এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আমরা ৪ জনকে আটক করেছি। মামলা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..