রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নড়াইলের কালিয়ায় কাইজ্জার প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ জন গ্রেফতার।

শরিফুজ্জামান, নড়াইল।।
  • আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১

নড়াইলের কালিয়ায় কাইজ্জার প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ২ জন গ্রেফতার।
শরিফুজ্জামান, (নড়াইল) সংবাদদাতা ।। নড়াইলের কালিয়া উপজেলার চাচুড়ি ইউনিয়নের বনগ্রাম ও কালডাঙ্গা গ্রামের বিবাদমান দুই গ্রুপে কাইজ্জার প্রস্তুতি নিচ্ছে। এ সংবাদে পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ দুই ব্যক্তিকে আটক করে। সোমবার (২৩ আগষ্ট) সাবেক চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান গ্রুপ ও মোঃ মুকুল মোল্লা গ্রুপ উভয় পক্ষ কাইজার প্রস্তুতি নেয়। উভয় পক্ষই দীর্ঘ দিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুন-জখম লুটপাটে লিপ্ত রয়েছে। সোমবার পুলিশ সংবাদ পায় যে, দুই পক্ষই দেশীয় অস্ত্র সহ মহড়া দিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে কালিয়া থানার অফিসার ইনচার্জ সঙ্গীয় ফোর্স সহ চাচুড়ি ইউনিয়নের বনগ্রাম ও কালডাঙ্গা গ্রামে অভিযান চালায়। অভিযানে দেশীয় অস্ত্র সহ কালডাঙ্গা গ্রামের মাহামুদ হাসান মোল্ল্যার পুত্র মোঃ আসলাম হোসেন মোল্লা (৪৫) ও বনগ্রামের মোঃ হায়াতুর রহমান এর পুত্র মোঃ জুয়েল মোল্লা (৩৯) নামে দুই জনকে আটক করেছে।
উভয় পক্ষের নিকট হতে দেশীয় অস্ত্র ৩টি রামদা, ২০ টি সড়কি, ৮ টি ঢাল, ৩টি ভেলা উদ্ধার করা হয়। কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কলি মিয়া জানান,আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মামলা রুজু করে কোর্টে প্ররন করা হয়েছে। ঘটনাস্থল পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..