রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নড়াইল জেলায় এবার ৬৪৮টি পুজা মন্ডপে দূর্গোৎসব অনুষ্ঠিত হবে।

শরিফুজ্জামান।। দৈনিক সংগ্রাম ডেস্ক ঃ
  • আপলোডের সময় : শনিবার, ২১ আগস্ট, ২০২১

নড়াইল জেলায় এবার ৬৪৮টি পূজা মন্ডপে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হবে। স্বাস্থ্যবিধি মেনে ও উৎসবকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আজ শুক্রবার বেলা ১১টায় জেলা পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ডের ড্রিলশেড ঘরে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। জেলা পুলিশ প্রশাসন এ সভার আয়োজন করে।

মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার প্রবীর কুমার রায়। সভায় জেলা পরিষদ চেয়ারম্যান মো.সোহরাব হোসেন বিশ্বাস,জেলা আওয়ামী লীগ সভাপতি সুবাস বোস,সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. সিজাম উদ্দীন খান,পৌর মেয়র আন্জুমান আরা, জেলা পূজা উদযাপন পর্ষদের সভাপতি অশোক কুমার কুন্ডুসহ বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ।

পুলিশ সুপার প্রবীর কুমার রায় বক্তব্যে বলেন, ধর্ম যার যার,উৎসব সবার। এমন মন মানষিকতা নিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিক্ষা দিয়ে গেছেন। সম্প্রীতির বন্ধনে তিনি গোটা জাতিকে বেঁধে রেখেছিলেন। সেই ধারা আজও দেশে অব্যাহত রয়েছে। এই ধারাকে এগিয়ে নিতে আম জনতার পাশাপাশি পুলিশ প্রশাসনও বদ্ধ পরিকর। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকারের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আসুন আমরা দলমত নির্বিশেষে সরকারকে সহযোগিতা করে দেশকে আরো উন্নয়নের শিখরে নিয়ে যাই। শারদীয় দূর্গা পূজা শান্তিপূর্ণভাবে পালন করি। তিনি বলেন,শান্তি বিনষ্টকারিদের কোন রকম ছাড় দেওয়া হবে না।
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিজ নিজ পূজা মন্ডপে লাইটিং ও সিসি ক্যামেরা স্থাপনের জন্য মন্দির কমিটির সভাপতি,সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতাকর্মীদেরকে অনুরোধ জানানো হয় মত বিনিময় সভায়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..