বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লন্ডনের রাজপথে বাংলাদেশিদের রাজনৈতিক সংঘর্ষ, এবার গণহারে বহিষ্কারের হুমকি! মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত লোহাগাড়ায় প্রবাসীর স্ত্রীকে নির্যাতন, থানায় অভিযোগ ২৩ নভেম্বর জবিতে ‘নৈরাজ্যকে না’ স্লোগানে র‍্যালি-মানববন্ধন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম কর্তৃক খোকসা থানা আকস্মিক পরিদর্শন বকশীগঞ্জ সীমান্তে ১ হাজার ৮৫ বোতল ভারতীয় মদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের কুষ্টিয়া সফর উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সংসদ সদস্য পদ থেকে কিশোরগঞ্জ ৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ, পাকুন্দিয়ায় প্রতিবাদে আনোয়ারখালী ও কুশাকান্দায় বিক্ষোভ মিছিল খোকসায় পুলিশের বিশেষ অভিযান: মৎস্য লীগ নেতাসহ গ্রেফতার ২, মোবাইল কোর্টে সাজা

লোহাগাড়ায় প্রবাসীর স্ত্রীকে নির্যাতন, থানায় অভিযোগ

মো: ইব্রাহিম, লোহাগাড়া-সাতকানিয়া:
  • আপলোডের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
চট্টগ্রামের লোহাগাড়ায় প্রবাসীর স্ত্রীর ওপর শারীরিক নির্যাতন, গরম চামচ দিয়ে হাতে ছ্যাকা দেওয়ার এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে দেবরের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​অভিযুক্ত ব্যক্তির নাম মোস্তফা কামাল হিরু (৩০)। তিনি লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের সুয়াজান মৌলভী পাড়ার (০৮ নম্বর ওয়ার্ড) মৃত মাষ্টার নুরুল হাকিমের ছেলে ও ভুক্তভোগীর দেবর এবং চরম্বা কালোয়ার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। আর ভুক্তভোগী হুমাইরা আক্তার (২৭) একই এলাকার প্রবাসী মোর্শেদ আলমের স্ত্রী।
অভিযোগকারী হুমাইরা আক্তার জানান, তাঁর স্বামী প্রবাসে থাকার সুযোগে দেবর মোস্তফা কামাল বিভিন্ন সময় তাঁকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছেন। তিনি বলেন, গত ৩ মার্চ ২০২৬ তারিখে অভিযুক্ত দেবর তাঁকে মারধর করে গুরুতর জখম করলে তিনি আদালতে মামলা করেন। মামলা করার পর দেবর আরও বেপরোয়া হয়ে ওঠে এবং তাঁকে বিভিন্নভাবে হয়রানি করতে থাকে। গত ১৪ নভেম্বর ২০২৬ বিকেলে রান্নাঘরের পানির বেসিন খোলা নিয়ে কথাকাটির একপর্যায়ে দেবর ক্ষিপ্ত হয়ে তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং কাটা চামচ আগুনে পুড়িয়ে ডান হাতে ছ্যাকা দিয়ে জখম করেন। পরবর্তীতে ১৬ নভেম্বর ২০২৬ তারিখেও তাঁকে লাঠি দিয়ে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়। বর্তমানে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ বিষয়ে অভিযুক্ত মোস্তফা কামাল হিরুর বক্তব্য নেওয়ার জন্য তাঁর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ’র সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রবাসীর স্ত্রীর ওপর নির্যাতনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং সত্যতা সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..