রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

পারকি সমুদ্র সৈকতে বিজয় দিবসে ট্রাফিক নিয়ন্ত্রণে জাতীয়তাবাদী সাইবার দলের উদ্যোগ

চট্টগ্রাম বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

পারকি সমুদ্র সৈকতে বিজয় দিবসে ট্রাফিক নিয়ন্ত্রণে জাতীয়তাবাদী সাইবার দলের উদ্যোগ

মহান বিজয় দিবস ১৬ ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার উদ্যোগে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পর্যটন কেন্দ্র পারকি সমুদ্র সৈকত এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানজট নিরসন কর্মসূচি পালন করা হয়েছে।

সরকারি ছুটির দিনে পারকি সমুদ্র সৈকতে বিপুল সংখ্যক পর্যটকের আগমনে সড়ক সংকীর্ণ হওয়ায় তীব্র যানজট সৃষ্টি হয়। এতে পর্যটকসহ স্থানীয় সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। এ অবস্থায় স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছাসেবক হিসেবে সড়কে নেমে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতাকর্মীরা।

কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম রনি ও সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ শাওন। এ সময় উপস্থিত ছিলেন শাহারিয়ার হোসেন, মোঃ কায়সার, শাহীন শাহ্, আমিনুল হক, কাশেম, দিদার, নুরউদ্দিন, জুয়েল, সাজ্জাদ, ইয়াসিন, নিকু, বাপ্পি, জহির, মাজহারুল, ওসমান, শাহেদ, আবরার, সুমন, আদনান, আবরার চৌধুরী, রাকিব, জারিফ ও সোহেলসহ আরও অনেকে।

নেতৃবৃন্দ জানান, জনসাধারণ ও পর্যটকদের দুর্ভোগ লাঘবে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও সামাজিক দায়িত্বমূলক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..