রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

নওগাঁ পুলিশের বিশেষ অভিযানে ভারতীয় ৭০ বোতল ফেনসিডিলসহ আটক ১ জন।

সংগ্রাম প্রতিদিন ডেস্ক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
নওগাঁর ধামইরহাটে ইজিবাইকে যাত্রী পরিবহনের নামে জমজমাট মাদক ব্যবসা রুখে দিয়েছে থানা পুলিশ। থানা একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গতকাল ধামইরহাট পৌরসভার অন্তর্গত মালাহার নামক এলাকায় পুলিশের এই বিশেষ অভিযানে ৭০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ থেকে তাকে আটক করা হয়।
থানা সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওসি আবদুল মমিনের নেতৃত্বে এস.আই হারুন অর রশিদ. এ.এস.আই আশরাফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স ৭ জুলাই বুধবার ১০টার দিকে সীমান্ত এলাকা থেকে আসামি হামিদুর রহমান ও হেলাল হোসেন একটি ব্যাটারি চালিত ইজিবাইকের ছাদে ফেনসিডিল নিয়ে বিক্রয়ের উদ্যেশ্যে যাচ্ছিল।
বিশেষ কায়দায় রাখা ফেন্সিডিলে পুলিশের চোখকে ফাঁকি দিতে যথারীতি গাড়ীতে ২ জন যাত্রীও তোলে তারা। পথেই আঁড়ি পেতে থাকা থানা পুলিশ মালাহার নামক এলাকার রাস্তায় ৭০ বোতল ফেনসিডিল, ১টি ব্যাটারি চালিত ইজিবাইক, ১টি মোবাইল ফোনসহ হামিদুর রহমানকে আটক করে।
হামিদুর রহমান উপজেলার চকশব্দল গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে। এ সময় কৌশলে অপর সহযোগি মৃত ইদ্রিস আলীর ছেলে মো. হেলাল হোসেন (৪৫) পুলিশ দেখে চম্পট দেন।
এ বিষয়ে ধামইরহাট থানায় ৭ জুলাই রাতে মামলা রুজু করা হয়েছে মামলা নং- ৫। ধামইরহাট থানার ওসি আবদুল মমিন জানান, আটককৃত আসামীকে বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে এবং পলাতক আসামিকে খুব গ্রেপ্তারে পুলিশ মাঠে তৎপর আছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..