রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

এমডির সুদক্ষ নেতৃত্বে যান্ত্রিক ত্রুটি কাটিয়ে পুনরায় উৎপাদনে সিইউএফএল।

বিশেষ প্রতিনিধি:
  • আপলোডের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

এমডি মিজানুর রহমানের দূরদর্শী নেতৃত্ব ও কার্যকর তত্ত্বাবধানে চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) যান্ত্রিক ত্রুটি কাটিয়ে পুনরায় ১১ নভেম্বর ভোর ৪.১৫ মিনিটে উৎপাদনে ফিরেছে। যান্ত্রিক সমস্যার কারণে সাময়িকভাবে বন্ধ থাকা উৎপাদন কার্যক্রম বর্তমানে স্বাভাবিকভাবে চলছে। ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সময়োপযোগী সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট প্রকৌশলীদের নিরলস প্রচেষ্টায় আবার উৎপাদনে গেল।

গ্যাস–সংকটে টানা সাড়ে ছয় মাস বন্ধ থাকার ৩ নভেম্বর রোববার ভোরে ইউরিয়া উৎপাদন শুরু হয় চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সারকারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল)। তবে এক দিন না পেরোতেই কারিগরি ত্রুটির কারণে আবারও ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায় কারখানাটিতে।

সিইউএফএলের উৎপাদন বিভাগীয় প্রধান উত্তম চৌধুরী বলেছেন ‘দীর্ঘদিন পর উৎপাদন শুরু হওয়ায় এমন কারিগরি ত্রুটি হয়েছিল। কারখানা আবারও ১১ নভেম্বর উৎপাদন পুনরায় শুরু করতে সক্ষম হয়।গ্যাস–সংকটের কারণে এর আগে ১১ এপ্রিল কারখানাটিতে ইউরিয়া সার উৎপাদন বন্ধ হয়ে যায়। সাড়ে ছয় মাস পর গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় ৩ নভেম্বর ভোরে কারখানাটিতে পুরোদমে উৎপাদন শুরু হয়েছিল।

সিইউএফএল সূত্র জানায়, পূর্ণমাত্রায় উৎপাদনের জন্য সম্পূর্ণ গ্যাসনির্ভর এই কারখানায় দৈনিক ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন। গ্যাস–সংকট ও যান্ত্রিক নানা সমস্যা থাকায় গত অর্থবছর কারখানাটিতে প্রায় আড়াই লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদিত হয়েছে। কৃষিনির্ভর বাংলাদেশে ইউরিয়া সারের চাহিদা বছরে প্রায় ২৬ লাখ মেট্রিক টন। তার মধ্যে সিইউএফএলসহ বিসিআইসির অন্যান্য কারখানা প্রায় ১০ লাখ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করে। অবশিষ্ট ১৬ লাখ মেট্রিক টন ইউরিয়া উচ্চমূল্যে আমদানি করতে হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..