সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৯:২১ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুশিয়ারা নদীর ভাঙনে বিলীন হওয়ার পথে ৫০০ বছরের পুরনো শদাইশাহ (রা.) মাজার নড়াইলে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে-পিটিয়ে গুরুতর জখম টাঙ্গাইলে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ ওসি আব্দুল্লাহ আল মামুন রাঙ্গাবালীতে জেলে চাল বিতরণে অনিয়মের অভিযোগ, টাকা আদায়ের ক্ষোভ বাঞ্ছারামপুরে গ্যাস সিন্ডিকেটবিরোধী অভিযান, ১৩ ডিলারকে জরিমানা তৃণমূলের আস্থা সাজ্জাদ মুন্নার হাতে, ছাত্রদলের নেতৃত্বে দেখার দাবি কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর শোক কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রীর শোক জ্বালানি সংকটে রোববার থেকে নতুন অফিস সময়সূচি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান

মাধবপুরে ৯ বছরের শিশুকে কু’পিয়ে হ’ত্যা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

হবিগঞ্জের মাধবপুরে ৯ বছরের শিশু সুমাইয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার করেন। কিন্তু রাত ১টার দিকে ঢাকায় নেয়ার পথে সুমাইয়ার মৃত্যু হয়। নিহত সুমাইয়া ওই গ্রামের বেনু মিয়ার মেয়ে।

ঘটনার পরপরই মাধবপুর থানা পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, এক্তিয়ারপুর গ্রামের ফাঁকা মাঠে দুর্বৃত্তরা শিশুটিকে কুপিয়ে ফেলে রেখে যায়। তার শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এদিকে, ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে শিশুটি মৃত্যুর আগে অভিযোগ করছে— তার চাচা রেনু মিয়া তাকে কুপিয়েছে।

তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি রহস্যজনক, প্রকৃত হত্যাকারীদের শনাক্তে কাজ করছে তারা।
এম এ বাছির রাজা
মাধবপুর
01712082901

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..