রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

মোহনগঞ্জে অবৈধ ইটভাটা ধ্বংস, লাখ টাকা জরিমানা

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

নেত্রকোণার মোহনগঞ্জে একটি অবৈধ ইটভাটা ধ্বংস করা হয়েছে। পাশাপাশি ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৩ মার্চ) বিকেলে জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন ডিসিএস বিল্ডার্স নামে ওই ইটভটায় অভিযান চালায়।

উপজেলার সামাইকোনা এলাকায় অবস্থিত ওই ইটভাটাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রশাসনের অনুমোদন ছাড়াই চলছিল।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল মতিন, মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য ও থানার একদল পুলিশ সদস্য সঙ্গে ছিলেন।

মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার সামাইকোনা এলাকায় কংস নদীর তীরে ডিসিএস বিল্ডার্স নামে একটি ইটভাটা রয়েছে। এটির মালিক পৌরশহরের বিপ্লব কুমার রায়। ইটভাটাটি পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও প্রশাসনের অনুমোদন ছাড়া পরিচালিত হচ্ছিল। সোমবার বিকেলে জেলা পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন অভিযান চালায়। অভিযানে ইটভাটা ধ্বংস করার পাশাপাশি মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের বলেন, সম্পূর্ণ অবৈধভাবে চলছিল ইটভাটাটি। অভিযানে ভাটার চিমনি, কাঁচা-পোড়া ইট ধ্বংস করা হয় ও ভাটার কার্যক্রম বন্ধ করা হয়। পাশাপাশি ইটভাটার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..