রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

মোহনগঞ্জে সয়াবিত তেলের সংকট, আইনশৃঙ্খলা সভায় ক্ষোভ

মোঃ রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

নেত্রকোণার মোহনগঞ্জে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ।

সভায় সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের, থানার ওসি মো. আমিনুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন। এছাড়া মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এস দোহা, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রতনসহ অন্যান্য সাংবাদিকগণ এ সভায় উপস্থিত ছিলেন।

এতে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাংবাদিকরা। বোতলের তেল ড্রামে ঢেলে বেশি দামি বিক্রি করছেন ব্যবসায়ীরা। রমজান মাসে সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার মনিটরিংয়ের প্রস্তাব দেন তারা। এছাড়া রমজানে বিদ্যুতে সরবরাহ স্বাভাবিক রাখা, স্বাস্থ্য সম্মত খাবার নিশ্চিত, নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিংয়ের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

তবে বর্তমান বাস্তবতায় উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক বলে মন্তব্য করেন বক্তারা।

সভায় আলোচ্য বিষয়গুলো গুরুত্ব সহকারে আমলে নিয়ে সমস্যা সমাধানে নিয়মিত বাজার মনিটরিংয়ের আশ্বাস দেন। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহায়তা চান তিনি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..