রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের লক্ষ্যে ইউনিয়ন টীম সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা

মাসুম বিল্লাহ:মোড়েলগঞ্জ প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের লক্ষ্যে ইউনিয়ন টীম সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা
বাগেরহাটের মোরেলগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার আয়োজনে আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের লক্ষ্যে ইউনিয়ন টীম সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে আবু হুরাইরাহ আর্দশ দাখিল মাদ্রাসার মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অঞ্চল নির্বাচন পরিচালক মাষ্টার শফিকুল আলম।
মোরেলগঞ্জ উপজেলা জামায়াতে  আমির অধ্যাপক মাওলানা শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুস। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা ও গবেষণা সভাপতি অধ্যাপক মো. আব্দুল আলীম।
প্রধান অতিথি  বক্তব্যে বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমের মাধ্যমে একটি সুন্দর রাষ্ট্র গঠনের জন্য চেষ্টা করে যাচ্ছে। তাই প্রত্যেক জামায়াত কর্মীকে একজন সফল সমাজকর্মী হিসেবে নিজেকে তৈরি করে মানুষের কল্যাণের জন্য কাজ করে যেতে হবে।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় জামায়াতে ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার অন্যান্য নেতাকর্মী  উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..