বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ লোহাগড়ায় ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড় আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে “সহায়ক অগ্রগতি উন্নয়ন” পরীক্ষা অনুষ্ঠিত গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড গোলাপগঞ্জে এলপিজি সিলিন্ডার বিতরণ বন্ধ, সরকারি দামে গ্যাস না পেয়ে মানববন্ধন ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা সাতক্ষীরায় ভুয়া শোরুমের নামে প্রতারণা: কম দামে ইলেকট্রিক বাইসাইকেলের প্রলোভন গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন

ঘোষণাপত্র নিয়ে বৈঠকে যাচ্ছে না বিএনপি

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সর্বদলীয় যে বৈঠকের আয়োজন করা হয়েছে তাতে বিএনপি অংশ নেবে না। বিকেলে এ বিষয়ে জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে যাবেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দলটির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এই তথ্য জানান।

এর আগে, বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বৈঠকের তথ্য জানানো হয়। প্রেস উইং থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে ফরেন সার্ভিস একাডেমিতে জুলাইয়ের ঘোষণাপত্রের ওপর একটি সর্বদলীয় বৈঠক আয়োজন করবে।

এ ছাড়া মঙ্গলবার সন্ধ্যায়ও ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা মাহফুজ আলম সর্বদলীয় বৈঠকের কথা জানান। মাহফুজ আলম বলেন, ‘এই বৈঠকের ভেতর দিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে। সেদিনই স্পষ্ট হবে, কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কীভাবে ঘোষণাপত্র জারির করার বিষয়ে ভূমিকা রাখবে।’

উপদেষ্টা বলেন, ‘গণ-অভ্যুত্থানের একটি প্রেক্ষাপট-প্রত্যাশা এই ঘোষণাপত্রে প্রতিফলিত হবে। সব রাজনৈতিক দল এবং পক্ষের মতামত নিয়ে ঐকমত্যের ভিত্তিতে এই ঘোষণাপত্র ঘোষিত হবে।’

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..