রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

মাদারগঞ্জে নাশকতা মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সেক্রেটারিসহ আটক ৫ 

মোছা আলী মাদারগঞ্জ প্রতিনিধি 
  • আপলোডের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

জামালপুরের মাদারগঞ্জে নাশকতা মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক  সেক্রেটারিসহ ৫ জন কে আটক করেছে পুলিশ।  মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ। গত ২ সেপ্টেম্বর ও ২৪ অক্টোবর দায়েরকৃত নাশকতা মামলায় তাদের আটক করা হয়। গত ২ সেপ্টেম্বর/২৪ ইং তারিখে মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রতন এর দায়েরকৃত নাশকতা মামলায় আটক   ৬ নং আদারভিটা ইউনিয়নের ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক লেবু মিয়া(৪৪)।  তিনি গজারিয়া এলাকার মৃত আঃ আজিজ সরকারের ছেলে।  সিধুলী ইউনিয়নের ৮ নং ওয়ার্ড কৃষকলীগের সহ সভাপতি  আবেদ আলী ভগো (৬৫)।  সে লোটাবর এলাকার মৃত আইন উদ্দিন আকন্দের ছেলে।

২৪ অক্টোবর/২৪ ইং তারিখে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান সাকু’র দায়েরকৃত নাশকতা মামলায় আটক

কড়ইচড়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিন্টু (৪০)।  সে ঘুঘুমারী এলাকার মৃত মুকছেদ আলীর ছেলে। চরপাকেরদহ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন (২৪)। সে তেঘরিয়া এলাকার সুলতান শেখ এর ছেলে।  ৫ নং জোড়খালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কফিল উদ্দিন (৪৬)।  সে জোড়খালী এলাকার মৃত কালু আকন্দের ছেলে।   আটককৃতদের দুপুরে জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।  এ ব্যাপারে মাদারগঞ্জ মডেল থানার ওসি শাহীনুর আলম জানান গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়েছে, আটককৃতদের জামালপুর কোর্টে পাঠানো হয়েছে।  অভিযান অব্যাহত রয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..