রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:২৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

হেফাজত নেতা আজহারুল ৫ দিনের রিমান্ডে

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

মোদিবিরোধী সহিংসতার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলামের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম‌্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস রিমান্ডের আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী মো. পারভেজ, খাদেমুল ইসলাম ও আল মাহমুদ খান রিমান্ড বাতিলপূর্বক জামিন চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।

এর আগে মঙ্গলবার ভোরে যাত্রাবাড়ী থেকে আজহারুল ইসলামকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনকে কেন্দ্র করে বায়তুল মোকাররম মসজিদসহ রাজধানীর বিভিন্ন স্থানে যে তাণ্ডব চালিয়েছে হেফাজতে ইসলাম, তার সঙ্গে আজহারুল ইসলামের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের তাণ্ডবের সঙ্গেও তার সংশ্লিষ্টতা আছে।

 

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..