রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১০:০৫ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

কোর্টে আনিসুল হক ও সালমান এফ রহমানের দিকে ডিম ছোড়া সেই আইনজীবীর মৃত্যু

বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪

আনিসুল হক ও সালমান এফ রহমানের দিকে ডিম ছোড়া সেই আইনজীবীর মৃত্যু


শরীয়তপুরের জাজিরাতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইনজামুল হক সুমন (৩৪) নামের এক আইনজীবীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পদ্মা সেতু সংলগ্ন উপজেলার নাওডোবা এলাকায় এ ঘটনা ঘটে
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম।
নিহত ইনজামুল হক সুমন ঢাকা আইনজীবী সমিতির সদস্য। এছাড়া, ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য ছিলেন। তার বাড়ি শরীয়তপুরের সখিপুর থানার চরভাগা ইউনিয়নের পূর্ব মৃধা কান্দি এলাকায়।
জানা যায়, গতকাল বুধবার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানকে আদালতে নেওয়ার সময় ডিম নিক্ষেপ করেছিলেন আইনজীবী ইনজামুল হক সুমন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে আইনজীবী ইনজামুল হক সুমন ও আতিক হাসান ঢাকা থেকে মোটরসাইকেল যোগে শরীয়তপুরের সখিপুরের উদ্দেশ্যে রওনা হয়। মোটরসাইকেলটি চালাচ্ছিলেন ইনজামুল হক সুমন আর পেছনে বসে ফেসবুক লাইভ করছিলেন আতিক হাসান। তারা পদ্মা সেতুর পার হয়ে সামান্য এগোলে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের রেলিংয়ের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই ইনজামুল হক সুমনের মৃত্যু হয়। এছাড়াও গুরুতর আহত হয় আতিক হাসান।
পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শরিফুল আলম বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে রেলিংয়ে ধাক্কা লাগলে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাছাড়া এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন। ঘটনাটি আসলেই দুঃখজনক।
এর আগে, নৌপথে পালানোর সময় গত মঙ্গলবার রাতে কোস্টগার্ডের হাতে গ্রেপ্তার হন সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..