রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:২৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

বাগেরহাটের রামপালে পুলিশের পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক

বাগেরহাটের প্রতিনিধি:
  • আপলোডের সময় : শনিবার, ২৫ মে, ২০২৪
বাগেরহাটের রামপালে থানা পুলিশের পৃথক অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে।
আটককৃতরা হলেন- মল্লিকেরবেড় ইউনিয়নের বেতবুনিয়া এলাকার মৃত প্রিয়নাথ ডাকুয়ার ছেলে বিজন ডাকুয়া(৫০) ও দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার ললিত চন্দ্র রায়ের ছেলে ভারত চন্দ্র রায়(২০)।
শনিবার(২৫ মে) দুপুরে আটককৃত দুই মাদক কারবারিকে  আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। আটক ও জেল হাজতে প্রেরনের বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোমেন দাস।
রামপাল থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে
থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় সন্ন্যাসী কালী মন্দিরের পাশে মাদক কারবারিরা মাদক পাচারের জন্য অপেক্ষা করছে। এ খবর পেয়ে সাব-ইন্সপেক্টর মোঃ তৌহিদুর রহমান শেখের নেতৃত্বে ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে বিজন ডাকুয়ার দেহ তল্লাশী করে ৫০ (পঞ্চাশ) গ্রাম গাঁজা উদ্ধার করে। অন্যদিকে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন বড় দূর্গাপুর এলাকায় সাব- ইন্সপেক্টর হুসাইন আহমেদের নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে ভারত চন্দ্র রায়ের দেহ তল্লাশী করে ৪৫ (পঁয়তাল্লিশ) গ্রাম গাঁজা উদ্ধার করে।
এ বিষয়ে রামপাল থানার ওসি সোমেন দাস বলেন, গতরাতে মল্লিকেরবেড় ইউনিয়ন ও রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র এলাকায় পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..