সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:০৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
ইশরাক পিস্তল উঁচিয়ে যে দৃশ্যের অবতারণা করেছেন, তা ত্রাসের রাজত্ব’ আগামী বছর থেকে বিদ্যুৎ বিক্রি করার জায়গা পাওয়া যাবে না: চিফ হুইপ মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ, ইশরাকের দাবি গুজব মোল্লাহাটে ৮৫ বছরের বৃদ্ধকে হত্যাচেষ্টার অভিযোগ মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদি রাষ্ট্রদূতকে তলব পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সরকার বিরোধী দলের সহযোগিতা পাওয়ার যোগ্য নয়: জামায়াত আমির নরসিংদীতে রিকের আইএসআইজিওপি প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত বেড়ে ১০ ঢাকা থেকে সৌদিগামী ১০৭ ফ্লাইট বিঘ্নিত, ভোগান্তিতে সাড়ে ১৬ হাজার যাত্রী রাজবাড়ীতে মসজিদ থেকে বের হতেই গুলি, যুবকের মৃত্যু

সুন্দরবনের ফাঁদ সহ হরিণ শিকারী আটক করেছে বন বিভাগ

রাকিবুল ইসলাম সুমন জেলা প্রতিনিধি বাগেরহাট
  • আপলোডের সময় : শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সুন্দরবনের অভয়ারণ্যে হরিণ ধরার ১৫০ ফুট ফাঁদ সহ একজনকে আটক করেছে বনবিভাগ।বৃহস্পতিবার (১৮ই এপ্রিল) সকালে পূর্ব সুন্দরবনের বগি স্টেশন এর চরখালি টহলফাড়ির অভয়ারণ্য থেকে মোঃ জুয়েল নামের এক শিকারিকে আটক করা হয়। এ সময় জুয়েলের সাথে থাকা অপর দুই শিকারি পালিয়ে যায়।

আটক জুয়েলকে বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।আটক মোঃ জুয়েল ঢাকার ডেমরা থানার মোঃ জলাল এর ছেলে।সে বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ি এলাকায় মৃত মনো মিয়া হাওলাদার (তার শ্বশুর বাড়ি) এর বাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের চরখালি টহলফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মতিউর রহমান বলেন, নিয়মিত টহল চলাকালে বগি স্টেশনের চরখালি টহলফাড়ির নিকটবর্তী অভয়ারণ্য থেকে হরিণ ধরার ১৫০ ফুট ফাঁদ সহ জুয়েল নামে এক শিকারীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোররাতে জুয়েল নামের এই শিকারি আরো দুজন শিকারীকে সঙ্গে নিয়ে বনের অভ্যন্তরে ফাঁদ পাতছিলেন। বনকর্মীরা তাদের আটক করার সময় দুজন পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামি শরণখোলার তফালবাড়ি এলাকায় তার শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন বলে জানা গেছে।পালিয়ে যাওয়া দুজনের নাম পরিচয় এখনো জানা যায়নি।এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে জুয়েলকে আদালতে প্রেরণ করা হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..