সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:০৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার আমিনুল ইসলামের মতবিনিময় স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ খোকসায় কোনো অপরাধীকে ছাড় নয়: ওসি জাকির হোসেনের কঠোর হুঁশিয়ারি জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন। 

নড়াইলে ইভটিজিং এর প্রতিবাদ করায় কিশোরকে কুপিয়ে হত্যা, দুই বন্ধু আহত

শরিফুজ্জামান, নড়াইল প্রতিনিধি :
  • আপলোডের সময় : শনিবার, ২ মার্চ, ২০২৪

ইভটিজিং এর প্রতিবাদ করায় নড়াইলের নড়াগাতী থানার খাশিয়াল ইউনিয়নের তালবাড়িয়া গ্রামে নিলয় মোল্যাকে (১৫) কুপিয়ে হত্যা করেছে একদল দূর্বৃত্ত।

বন্ধুদের সঙ্গে তালবাড়িয়া এলাকায় ওয়াজ মাহফিল শুনতে এসে শুক্রবার (১ মার্চ) রাত ১১টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় নিলয়ের বন্ধু টোনা গ্রামের তামিম ও অপু আহত হয়েছেন।
নিহত নিলয় টোনা গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য সুলতান আহমেদ পিকু মোল্যার ছেলে। মাদরাসা শিক্ষার্থী নিলয় প্রায় দুই বছর আগে পড়ালেখা বাদ দিয়েছে বলে তার পরিবার জানিয়েছে।
নিলয়ের পরিবারসহ বন্ধুরা জানায়, প্রায় ২০ দিন আগে টোনা গ্রামের বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীকে উত্ত্যক্ত করে পাশের পাটনা গ্রামের কামরুল খানের ছেলে শাকিলসহ তার বন্ধুরা। নিলয় মোল্যাসহ তার বন্ধুরা এ উত্যক্তের প্রতিবাদ জানায়।
এর জের ধরে শুক্রবার রাতে সুযোগ বুঝে নিলয়কে কুপিয়ে হত্যা করা হয়। নিলয়ের সঙ্গে থাকা প্রত্যক্ষদর্শী মেজবাহ ও অপু খন্দকারসহ কয়েকজন জানান, ওয়াজ মাহফিলের পাশে ডেকে নিয়ে পাটনার শাকিল খান, তালবাড়িয়া গ্রামের সবুজ খান, মুসা শেখ ও অশ্রু দাসসহ কয়েকজন প্রথমে নিলয়কে কিল-ঘুষি মারে। আমরা ঠেকাতে গেলেও আমাদেরকে তারা মারধর করে। একপর্যায়ে নিলয়ের কোমরের ওপরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় তারা।
নিহত নিলয়ের বাবা সুলতান আহমেদ পিকু মোল্যা, অসুস্থ মা লুৎফুন নাহার ও বোন শারমিন সহপরিবারের সবাই এ হত্যাকান্ডের ঘটনায় মুষড়ে পড়েছেন। তারা জড়িতদের দ্রুত গ্রেফতার ও শাস্তি দাবি করেন।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোস্তাফিজুর রহমান জানান, নিলয় হত্যাকান্ডের ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..