রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০১:৩০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ক্লান্ত কৃষক ঘুমিয়ে পড়লেন রেলপথে, ট্রেনে কাটা পড়ে  মৃত্যু! 

আনাছুল হক, ঈদগাঁও প্রতিনিধি কক্সবাজার
  • আপলোডের সময় : বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪

 আজ ১০ জানুয়ারি বুধবার  সকাল  ৫ টায়  ইসলামপুর  রেললাইনে এক মর্মান্তিক দুর্ঘটনায় আব্দুস সাত্তার নামে এক চাষী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে,

তার দেহ চূর্ণবিচূর্ণ হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। জানা যায় তিনি কক্সবাজার জেলার নবঘোষিত ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের অরল তলী পাহাড়ের বাসিন্দা।

ইসলামপুর ইউনিয়নের স্থানীয় এক ব্যাক্তি জানান “আব্দুস সাত্তার একজন কৃষক, সে তার কৃষিজমিতে কাজ করার পরবর্তীতে রেললাইনে বসে বিশ্রাম নিচ্ছিলেন।  পরবর্তীতে বিশ্রামের একপর্যায়ে সে ঝিমিয়ে পড়লে একটি চলন্ত ট্রেনে কাটা পড়ে। “

 

রেল লাইনের দায়িত্বে থাকা এক আনসার সদস্য জানান “আমরা দুইজন রেল লাইনে প্রতি রাতে টহলরত অবস্থায় থাকি।গতরাতে স্থানীয় হেলাল মেম্বারের বাড়িতে একটি বিচার কার্য থাকার কারণে আমরা রেললাইনে উপস্থিত থাকতে পারিনি  কুয়াশাও  একটু বেশি থাকাই দুর্ভাগ্যজনকভাবে কৃষক আব্দুস সাত্তার এই দুর্ঘটনার শিকার হন। “

দুর্ঘটনাটির পরপরই ঈদগাঁও থানার একটি ফোর্স এবং কক্সবাজার রেল পুলিশ থেকে একটি ফোর্স ঘটনাস্থলে হাজির হয়।

এই বিষয়ে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ শুভ রঞ্জন চাকমার  সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি জানান “যেহেতু দুর্ঘটনাটি রেললাইনে ঘটেছে তাই এই বিষয়টি চট্টগ্রাম রেলওয়ে পুলিশ দেখবে এবং পরবর্তীতে রেলওয়ে পুলিশই আইনানুগ ব্যাবস্থা গ্রহণ করবে।

 

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..