সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জবিতে এআই-আইটি উৎসব, ২০ বিশ্ববিদ্যালয়ের তরুণ উদ্ভাবকদের মিলনমেলা ফটিকছড়ি উত্তর উপজেলা”প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত। পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র

সাভারে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে 

আকতার হোসেন , সাভার ( ঢাকা )  প্রতিনিধি
  • আপলোডের সময় : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩
সাভারে নানা আয়োজনের মধ্য দিয়ে  বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে ।সাভার থানা যুবলীগের উদ্দ্যোগে এ কর্মসূচি পালিত হয় ।গত রবিবার ( ১২ ই নভেম্বর ) সাভার থানা স্ট্যান্ডে মডার্ন প্লাজার সামনে কেককাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। পরে একটি র্যালি মডার্ন প্লাজার সামনে থেকে শুরু হয়ে ঢাকা – আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডঃ এনামুর রহমান এমপি। সাভার থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফয়সাল আহমেদের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান (জিএস মিজান), সাভার থানা যুবলীগের সাধারণ সম্পাদক নাসির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফরিদ আল রাজি, সাংগঠনিক সম্পাদক শাহিন খান,বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল মন্ডল, ভাকুর্তা ইউনিয়ন যুবলীগের সভাপতি তফিজ উদ্দিন, ভাকুর্তা ইউনিয়ন যুবলীগের সহ – সভাপতি মোঃ সাদেক হোসেন , সাভার ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন,সাভার থানা যুবলীগ নেতা সাইফুল ইসলাম তুহিন, বিরুলিয়া ইউনিয়ন যুবলীগ নেতা রাকিবুজ্জামান জুয়েলসহ আরও অনেকে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..