রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:১০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
পুলিশের বিশেষ ইউনিট গঠন, সারাদেশে চলবে বিশেষ অভিযান ১১ দলের ঘোষিত ৫ সেপ্টেম্বরের চট্টগ্রামে লংমার্চ সফল করতে  উত্তর জেলা জামায়াতের  দায়িত্বশীল সমাবেশ। নেপালে আকস্মিক বন্যা–ভূমিধসে নিহত বেড়ে ১৫৭, এখনো নিখোঁজ ৪০৩ জন গোয়ালন্দে যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন মান্নান হত্যা মামলায় সন্দেহভাজনদের নাম অন্তর্ভুক্ত না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন।  গোয়ালন্দে ঘরের ভেতর যুবককে গলা কে’টে হ’ত্যা ফটিকছড়ি উত্তর উপজেলা সদর নিয়ে আন্দোলন,  পাশে দাড়িয়েছেন সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী। জকসুর উদ্যোগে জবি মেডিকেল সেন্টারে যুক্ত হচ্ছে ১৩ আধুনিক যন্ত্র রাশিয়ার দুই আন্তর্জাতিক আয়োজনে পুতিনের আমন্ত্রণ পেলেন সাবেক জবি শিক্ষার্থী শিফা হালদা রক্ষায় আপস নয়, বালি-মাটি উত্তোলন বন্ধের হুঁশিয়ারি: এমপি সরোয়ার আলমগীর

ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে অটো চালকের মৃত্যু

মো: জলহাস উদ্দিন হিরো,  শেরপুর প্রতিনিধি : 
  • আপলোডের সময় : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৩
ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে শফিকুল ইসলাম(৪০)নামে এক অটো চালকের মৃত্যু হয়েছে। ১৬সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ১০ ঘটিকার দিকে এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ওই গ্রামের মৃত আহাম্মদ আলীর ছেলে। নিহত শফিকুল  ২মেয়ে ১ছেলের জনক ছিলেন।
নিহতের পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যয় শুক্রবার দিবাগত রাতে
তার নিজ ব্যাটারিচালিত অটো রিক্সাটি চার্জে বসিয়ে ঘুমিয়ে পড়ে। শনিবার সকাল সাড়ে ১০ঘটিকার দিকে শফিকুল
তার পারিবারিক সকল কাজ শেষ করে অটো রিক্সাটি নিয়ে বের হওয়ার উদ্দেশে গাড়ীটির কাছে গিয়ে প্লাক থেকে চার্জ বিচ্ছিন্ন করতে যায়। এসময় অটো রিক্সাটির পুরো বডিতে বিদ্যুৎতায়িত হওয়ায় শফিকুল গাড়ীটিতে হাত দেয়া মাত্রই
 বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাড়ীর সাথে আটকে গিয়ে শরীরের বামপাশে পুড়ে গিয়ে মৃত্যুবরণ করে। খবর পেয়ে ঝিনাইগাতী থানার এসআই দুলাল মিয়া সহ সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
ইউপি সদস্য মুসা সর্দার এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। শফিকুলের বসতবাড়ী ছাড়া কোন জমিজমা নেই। সে তার অটো গাড়িটি চালিয়ে সংসারের যাবতীয় খরচ বহন করতো। ৩ছেলে মেয়ের মধ্যে বড় মেয়েকে বিবাহ দিয়েছে। শফিকুল অপর এক মেয়ে ও ১ ছেলেকে নিয়ে তার স্ত্রী কিভাবে সংসার চালাবে, এটাই এখন বড় চ্যালেঞ্জ।
ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ভুইয়া এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এডিএম মহোদয় বরাবর বিনা ময়না তদন্তে লাশ দাফনের আবেদন করেছেন। আবেদন মঞ্জুরীর সাপেক্ষে থানার পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..