শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা

খাগড়াছড়ি ছাত্রীদের কমন রুমের টয়লেট থেকে এক নবজাতক উদ্ধার হয়েছে।

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১

খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রীদের কমন রুমের টয়লেট থেকে এক নবজাতক উদ্ধার হয়েছে।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীদের কাছ থেকে খবর পেয়ে কলেজ কর্তৃপক্ষ এ নবজাতককে উদ্ধার করে। নবজাতকের মা ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

খাগড়াছড়ি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক উদ্দিন বলেন, ২০২১ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা নেওয়ার নির্ধারিত দিনে অনেক শিক্ষার্থী এসেছিল। ছাত্রীদের কমন রুমের টয়লেটে নবজাতকের কান্না শুনে শিক্ষার্থীরা খবর দিলে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি চলছে।

খাগড়াছড়ি শহর সমাজসেবা কেন্দ্রের পরিচালক নাজমুল আহসান জানান, কলেজের টয়লেটে নবজাতকের কান্না শুনে সদ্য ভূমিষ্ঠ শিশুটিকে উদ্ধার করা হয়। বর্তমানে তাকে নবজাতক পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে কোনো অভিভাবক চাইলে শিশুটিকে দত্তক নিতে পারবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..