শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা খোকসায় গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মিন্টু গ্রেফতার

লোহাগড়ায় ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

শরিফুজ্জামান
  • আপলোডের সময় : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬

নড়াইলের লোহাগড়া উপজেলায় ছাগল বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে আমিনুর রহমান ওরফে চাঁন মিয়া (৫৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সারুলিয়া এলাকায় রেললাইনের ওপর এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আমিনুর রহমান ওই গ্রামের তামজেল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশের রেললাইনের ধারে একটি ছাগল বাঁধতে যান আমিনুর রহমান। ছাগলটি হঠাৎ দৌড়ে রেললাইনের ওপর উঠে গেলে তিনি দড়ি ধরে টেনে আনতে যান। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে স্থানীয় লোকজন ঘটনাটি দেখতে পেয়ে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থল ও নিহতের বাড়িতে যায়।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনাটি রেলওয়ের এলাকায় হওয়ায় বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা রেলওয়ে পুলিশ গ্রহণ করবে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..