শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো নারী শ্রমিকের  খোকসায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার, বিজ্ঞ আদালতে প্রেরণ লোহাগড়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন গ্রেপ্তার আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান, আইভীর আইনজীবীসহ গ্রেফতার ৩ নরসিংদীতে বৃদ্ধা হত্যা মামলার রহস্য উদঘাটন, এসআই ইউসুফকে পুরস্কৃত কুষ্টিয়ায় খোকসা থানা পুলিশের অভিযানে ৩ মাদকসেবী গ্রেপ্তার: কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান ড. ইউনূসকে হেনস্তার দায় খলিলুরকে নিতে হবে: নাহিদ খোকসায় বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ৭, মাদকসেবীদের কারাদণ্ড নিউইয়র্ক বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় ব্যবস্থা নেবে সরকার লোহাগড়ায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমুলক সভা

ব্যতিক্রমী উদ্যোগ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

সংগ্রাম প্রতিদিন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১

ঢাকা একেবারেই ব্যতিক্রম। নেই কোনো আয়োজন,আনুষ্ঠানিকতা।গতানুগতিকতার গণ্ডি ভেঙ্গে, বৃত্তের বাইরে বেরিয়ে দু্ঃস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।

লকডাউন চলাকালীন প্রথম বারের মতো এ ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পুনাক সভানেত্রী জীশান মির্জা। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত বিধি-নিষেধ চলাকালে অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে গতরাতে (০৪ জুলাই) রাজধানীর বিভিন্ন এলাকায় খাবার বিতরণ করেছে পুনাক নেতৃবৃন্দ।

পুনাক সভানেত্রী অন্যান্য নেতৃবৃন্দকে সাথে নিয়ে রাত দশটায় রাস্তায় বেরিয়ে পড়েন। গভীর রাত পর্যন্ত রাজধানীর রাজারবাগ, শাজাহানপুর, কমলাপুর, গুলিস্থান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, বাংলামোটরসহ অন্যান্য স্থানে যেখানেই গরীব, অসহায় মানুষ পেয়েছেন তাদের মাঝে খাবার বিতরণ করেছেন।

পুনাক সভানেত্রীসহ অন্যান্য নেতৃবৃন্দ নিজ হাতে এসব অসহায় মানুষকে খাবার দিয়েছেন। পরম মমতায় খোঁজ-খবর নিয়েছেন তাদের। করোনাকালে এসব অসহায় মানুষ অভুক্ত অবস্থায় ঠাঁই নিয়েছিলেন রাস্তায়, রেল স্টেশনে, ফুটপাতে।

উল্লেখ্য, বর্তমান সভানেত্রী দায়িত্ব গ্রহণের পর থেকেই ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে পুনাক।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..