শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
শিল্পকলা একাডেমির সামনে থেকে আয়াসসহ আটক ৪ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতুল হত্যা মামলায় চট্টগ্রাম থেকে সুমন আটক নড়াইলে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি আটক  জবির দ্বিতীয় সমাবর্তনের রেজিস্ট্রেশন শুরু, অংশ নিতে পারবেন যেসব গ্র্যাজুয়েট খোকসায় পুলিশের পৃথক অভিযানে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৪ শেখ হাসিনাকে নিয়ে ওসি রাকিবুলের ভাইরাল অডিও নিয়ে যা জানাল ডিবি গ্যাস-তেল-বিদ্যুতের কৃত্রিম সংকট তৈরি করছে বর্তমান সরকার -আল্লামা মামুনুল হক স্ত্রী চাওয়া মাত্রই দিতে হবে দেনমোহর, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় ক্ষুধার্ত বিএনপি এখন পারলে পুরো দেশকেই গিলে ফেলে: সাদিক কায়েম ঘরে ঘরে জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দেবে সরকার

শেরপুর সাঁতার শিখতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু 

মো: জুলহাস উদ্দিন হিরো, শেরপুর প্রতিনিধি।
  • আপলোডের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
শেরপুরে খালের পানিতে সাতার শিখতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। রবিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে পৌর শহরের মোবারকপুর মহল্লায় এ ঘটনা ঘটে। কাজল সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেছিলেন। তিনি একই এলাকার আব্দুল কুদ্দুস ওরফে খাঁ মিয়ার ছেলে।
নিহতের ফুফাতো ভাই আরিফুর রহমান আকিব বলেন, সেনাবাহিনীতে চাকুরী হওয়ায় সাঁতার জরুরি ছিলো তার। সেজন্য তার বাবা ও অন্যান্য লোকজনদের সঙ্গে বাড়ির পাশের খালে সাঁতার শিখতে যায়। এ-সময় হঠাৎ করে পানিতে ডুবে যায় কলেজ ছাত্র কাজল। পড়ে স্থানীয়রা অনেক খোঁজাখুজি করে তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয় পৌর কাউন্সিলর বাবুল মিয়া বলেন, খালের পানিতে ডুবে কিশোর কাজল মারা গেছেন। ছেলেটি অত্যন্ত নম্র ও ভদ্র ছিলেন। মাত্র চাকুরীও পেয়েছিলো। তার মৃত্যুতে আমরা শোকাহত।
শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে বলেন, এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..