শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান সোনাইমুড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ফুটপাত দখলমুক্ত সোনাইমুড়ীর হোসেন ফিলিং স্টেশনে তেল নিয়ে তেলেসমাতি নরসিংদীতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নাসির উদ্দিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩” সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড রাজবাড়ীর গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন খোকসায় বনাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত

রাজধানীতে শনিবার শান্তি সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে যুবলীগ।

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩

রাজধানীর প্রবেশমুখগুলোতে শনিবার শান্তি সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ। এদিন সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ কর্মসূচি পালন করবে সংগঠনটি।

শুক্রবার সংবাদমাধ্যমে পাঠানো যুবলীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমানের পাঠানো ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আব্দুল্লাহপুর, গাবতলী, টঙ্গী ব্রীজ, আমিনবাজার, বাবুবাজার, সাইনবোর্ড, কাঁচপুর ব্রীজ, শনিরআখড়া ও ধোলাইপাড়ে শান্তি সমাবেশ করবে যুবলীগ।

যুবলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী বিএনপি-জামায়াতের হত্যা, গুম, ষড়যন্ত্র, সন্ত্রাস, নৈরাজ্য এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকির প্রতিবাদে শনিবার যুবলীগ শান্তি সমাবেশ করবে।

এর আগে নয়াপল্টনে বিএনপি মহাসমাবেশে শনিবার রাজধানীর গুরুত্বপূর্ণ প্রবেশমুখগুলোয় অবস্থান কর্মসূচি ঘোষণা করে। বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করার কথা জানিয়েছে বিএনপি।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..