শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ভোলায় স্থানীয় কৃষকের পণ্য নিয়ে কৃষক বাজারের আয়োজন বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, টাকা নেওয়ার ঘটনায় বিতর্ক গোয়ালন্দ ঘাট থানায় নতুন ওসি শফিকুল ইসলাম গোয়ালন্দে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন সোনাইমুড়ীতে পেশাজীবীদের তেলসংগ্রহে ভোগান্তি, লাইনে টিনেজারদের ভিড় বেশি ঢামেকে ঢাবি শিক্ষার্থী-চিকিৎসক সংঘর্ষ, জরুরি বিভাগ বন্ধ

পাইকগাছার দেলুটি ইউনিয়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

পাইকগাছা প্রতিনিধি
  • আপলোডের সময় : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
 খুলনার পাইকগাছা উপজেলার অধিক দুর্যোগ ঝুঁকিপূর্ণ দ্বীপ-বেষ্ঠিত দেলুটি ইউনিয়নের ১, ২,৩, ৪, ৬ নং ওয়ার্ডে রোজ শুক্রবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সার্বিক সহযোগিতায় ১, ২, ৩, ৪, ৬ নং ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি একযোগে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৩ পালিত হয়েছে।
এ দিবস উপলক্ষে র‍্যালী, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং দেলুটি ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক বাবু রিপন কুমার মন্ডল। এসময়ে অন্যান্যদের মধ্যেও উপস্থিত ছিলেন ইউপি সদস্য সুকুমার কবিরাজ, চম্পক বিশ্বাস, রবীন্দ্রনাথ মণ্ডল, কিংশুক রায়, পলাশ রায়,লক্ষ্মী রানী সরকার, বিনতা সরকার, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জনাব মোঃ শাহাদাৎ হোসেন রানা, পূর্ণিমা, ঋতু গোলদার, অনামিকা সরকার, দেবশ্রী মন্ডল, প্রতিমা ঢালী,  শাওন মালাকার, সুচিত্রা বিশ্বাস, নুরজাহান, মালতি, লতিকা, ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সুকৃতি মোহন সরকার সহ অন্যান্য সদস্যবৃন্দ, ডাব্লিউডিএমসি সচিব, ডাব্লিউডিএমসি এর সদস্যবৃন্দ ও সিপিপি এর সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা সকলেই দুর্যোগ ঝুঁকি হ্রাসে পূর্ব প্রস্তুতি মূলক বিভিন্ন দিক নির্দেশনা মুলক তথ্য প্রদান করেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..