মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান: আটক ১৫, অস্ত্র উদ্ধার সুবর্ণচরে ৪ পরিবারের চলাচলের পথে বাধা, প্রতিবাদে মানববন্ধন নরসিংদীতে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত খোকসায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা সোনাইমুড়ীর মাদক কারবারি পান্না আটক সিইউএফএল অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত লোহাগড়ায় গৃহবধূর মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ মির্জাপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত ইমাম হোসেন হত্যা মামলার জের: মদনে বৃদ্ধা জাহেলা আক্তারকে মারধরের অভিযোগ

আর্জেন্টিনার মাঠে বাংলাদেশের পতাকা।

দৈনিক সংগ্রাম প্রতিদিন ক্রীড়া ডেস্কঃ
  • আপলোডের সময় : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩

আর্জেন্টিনার প্রতি বাংলাদেশের সমর্থকদের ভালোবাসা এবারের বিশ্বকাপে আলোচিত বিষয় ছিল। আর্জেন্টিনা দলের কোচ-খোলোয়াড়রাও বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন একাধিকবার।বিশ্বকাপের পর বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার একটি ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হয়েছে। নানানভাবেই বাংলাদেশের প্রতি নিজেদের কৃতজ্ঞতা প্রকাশ করছেন আর্জেন্টাইনরা।
এবার আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লিগে আর্জেন্টিনার পতাকার সঙ্গে বাংলাদেশের পতাকাও প্রদর্শন করা হয়েছে। এ সময় বাংলাদেশকে ধন্যবাদ ও সম্মাননা জানান তারা।পরে লিগের ভেরিফাইড ফেসবুক আইডিতে পোস্ট করা হয়েছে সে ছবি। যেখানে লিখা হয়েছে, ধন্যবাদ বাংলাদেশ। বিশ্বচ্যাম্পিয়ন লিগ চিরকৃতজ্ঞ থাকবে।
প্রতি বিশ্বকাপেই বাংলাদেশি ফুটবল ভক্তরা দারুণ উদ্দীপনায় মেতে উঠেন। আর্জেন্টিনা ও ব্রাজিল নিয়ে তাদের উন্মাদনার বার্তা বিশ্বজুড়েও বেশ ছড়িয়ে পড়ে। তবে এবার উচ্ছ্বাসের মাত্রা বিশ্ব মিডিয়ায়ও আলোচিত হয়েছিল। ফলে কেন কাতারের চেয়ে এ দেশে উত্তেজনার পারদ বেশি- তা নিয়ে রীতিমতো গবেষণায় নেমে পড়েন ক্রীড়াবিদরা।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..