রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য গণভোটের রায় অমান্য ও বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সোনাইমুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু

আনোয়ারায় হেফজখানার ছাত্রকে বেধড়ক পিটুনি।

মোঃআসিফুল ইসলাম, আনোয়ারা-কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক মাদরাসা ছাত্রকে নির্মমভাবে পিটিয়েছেন হাফেজ কামাল উদ্দীন নামের মাদরাসার এক শিক্ষক । ইতিমধ্যে পেটানোর এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

উপজেলার ৬নং বারখাইন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের শোলকাটা ছুরুত বিবি মসজিদের হেফজ খানায় এ ঘটনা ঘটে। ঘটনাটি ফেসবুকে ছড়িয়ে পড়লে মাদ্রাসা কর্তৃপক্ষের হস্তক্ষেপে মাদরাসার হুজুর হাফেজ কামাল উদ্দীনকে তড়িৎ মাদ্রাসা থেকে চাকুরিচ্যুত করা হয়।

এদিকে হুজুরকে মাদরাসা কর্তৃপক্ষ আইনের আওতায় না এনে মাদ্রাসা থেকে চাকুরিচ্যুত করায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয় সচেতন মহল।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, এক ছাত্র দিয়ে ছেলেটিকে পা চেপে ধরে বেত দিয়ে নির্মমভাবে পিটাতে থাকেন হুজুর। দেখা যায় প্রায় ৫থেকে ৬ মিনিট একইভাবে পিটাতে থাকে হুজুর। পেটানোর ভিডিওটি কে বা কারা ফেসবুকে পোস্ট করলে তা ভাইরাল হয়।

মাদ্রাসার মুতাওয়াল্লী ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসেম বলেন, বিষয়টি জানার পর হুজুরকে আমরা মাদ্রাসা থেকে চাকুরিচ্যুত করেছি। পিটুনিতে আহত ছেলেটি হুজুরের ভাগিনা। হুজুর যাওয়ার সময় ছেলেটিকেও সাথে নিয়ে যায়।

এ বিষয়ে আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহম্মেদ বলেন, ভিডিওটি আমার চোখে পড়েছে। বিস্তারিত জেনে ব্যবস্থা নিচ্ছি আমি

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..