রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১০:১৪ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ আর নেই লোহাগড়ায় জেলেদের অনুদানের ৬০ গরুর হদিস নেই, তথ্য দিতে অস্বীকৃতি মৎস্য কর্মকর্তার লোহাগড়ায় চাকরির প্রলোভনে গৃহবধূ ধর্ষণ, গ্রাম পুলিশ গ্রেফতার শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য গণভোটের রায় অমান্য ও বাস্তবায়নে গড়িমসির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সোনাইমুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু

বরগুনা লঞ্চে অগ্নিকাণ্ডে মৃতদের মধ্যে ২৯ জনের জানাজা সম্পন্ন,

স্টাফ রিপোর্টারঃ
  • আপলোডের সময় : শনিবার, ২৫ ডিসেম্বর, ২০২১

বরগুনঃ ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে ৩৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৩৭ জনের বাড়ি বরগুনা। মৃতদের মধ্যে ২৯ জনের জানাজা সম্পন্ন হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় বরগুনা সার্কিট হাউস সংলগ্ন ঈদগাহ মাঠে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

এদিকে নিহতদের জানাজায় অংশগ্রহণ করেছেন হাজারো মানুষ। জানাজা শেষে মরদেহগুলো সদর উপজেলার পোটখালী গ্রামের সরকারি গণকবরে দাফন করা হবে।

জানা গেছে, ৩৭ জনের মধ্যে চারজনের মরদেহ ঝালকাঠি থেকেই শনাক্ত করে নিয়েছেন স্বজনরা। বরগুনা সদর হাসপাতাল থেকে আরও চারজনের মরদেহ শনাক্ত করে নিয়ে যায় স্বজনরা। তবে শনাক্ত করা যায়নি। বাকিদের মরদেহ বরগুনা সদর হাসপাতালে পাঠানো হয়।

উল্লেখ্য,গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত ৩টার দিকে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।

এ ঘটনায় ৩৯ জনের প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন শতাধিক। নিখোঁজ রয়েছে আরও অনেকে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..