রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
উৎসবমুখর পরিবেশে ভোলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন সোনাইমুড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই বিএনপির বিরুদ্ধে ‘সবকিছু শেষের অপকৌশল’ অভিযোগ শফিকুর রহমানের আনোয়ারায় বর্ণাঢ্য আয়োজনে ৬ষ্ঠ উপজেলা স্কাউট সমাবেশ শুরু রংপুরে পুলিশের গুলিতে নিহত শিক্ষার্থী আবু সাঈদ হত্যা: দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড ভোলায় স্থানীয় কৃষকের পণ্য নিয়ে কৃষক বাজারের আয়োজন বাঞ্ছারামপুর পল্লী বিদ্যুৎ অফিসে অনিয়মের অভিযোগ, টাকা নেওয়ার ঘটনায় বিতর্ক গোয়ালন্দ ঘাট থানায় নতুন ওসি শফিকুল ইসলাম গোয়ালন্দে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী, পুরস্কার বিতরণ নরসিংদীতে মার্চ ২০২৬ মাসের শ্রেষ্ঠ ডিআইও নির্বাচিত এসআই মোঃ ইমাম হোসেন

মুন্সিগঞ্জের বাড়িতে আশ্রয় দেয়ার কথা বলে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে ধ’র্ষণ।

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

 

ফটো খুলুন

প্রতীকী ছবি

 

মুন্সিগঞ্জের ৭ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে আশ্রয় দেয়ার জন্য নিয়ে ধর্ষণ করার ঘটনা ঘটেছে। সোমবার (১২ জুলাই) রাতে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার দক্ষিণ মেদিনী মন্ডল গ্রামে এই ঘটনা ঘটে। মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে অভিযুক্ত কাবিল হোসেন বেপারীকে এ ঘটনায় গ্রেপ্তার করে মুন্সিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। অভিযুক্ত কাবিল দক্ষিণ মেদিনী মন্ডল গ্রামের তোতা মিয়ার ছেলে।
লৌহজং থানা পুলিশের এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানিয়েছেন, সোমবার (১২ জুলাই) সন্ধ্যায় মেদিনী মন্ডল গ্রামের এক অটোরিকশা চালক ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে শিমুলিয়া ঘাটে বেড়াতে যান। সেখানে বেড়াতে যাওয়ার পর তার রিকশার চার্জ শেষ হয়। এসময় রিকশাচালকের পূর্ব পরিচিত কাবিলের সঙ্গে দেখা হলে সে তার স্ত্রীকে বাড়ি আশ্রয় দেয়ার জন্য নিয়ে যায়। পরে রাত ১০টার দিকে অন্তঃসত্ত্বা ওই নারীকে ধর্ষণ করে কাবিল।
পুলিশের এ কর্মকর্তা আরও জানিয়েছেন, এ ঘটনায় মঙ্গলবার (১৩ জুলাই) সকালে থানায় অন্তঃসত্ত্বা নারীর স্বামী ধর্ষণ মামলা করে। পরে পুলিশ অভিযুক্ত কাবিল হোসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।

লৌহজং থানা পুলিশের ওসি আলমগীর হোসাইন জানিয়েছেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারের পর মুন্সিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..