বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৪ অপরাহ্ন , ই-পেপার

ইন্টারনেট বন্ধ করলে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা :

মোহাম্মদ ইউছুফ, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি 
  • আপলোডের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
 নির্বাচনে ইন্টারনেট বন্ধ করলে তাকে আইনের আওতায় আনা হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় চট্টগ্রাম নগরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন । তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে ইন্টারনেট যদি কেউ বন্ধ করে, তাহলে আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসব।
তিনি বলেন, আগে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ন্ত্রিত ছিল। এখন যে হারে আপনারা প্রশ্ন করতে পারেন, এইভাবে আগে পারেন নাই। ফেসবুকের ভিতরে যেসব মিথ্যা সংবাদ ছড়ায়, সেগুলো বন্ধ করার দায়িত্ব শুধু সরকারের না, আপনাদেরও দায়িত্ব আছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে কেন্দ্র করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সন্তোষজনক। তাদের প্রিপারেশন বেশ ভালো। এই প্রিপারেশন অনুযায়ী কাজ এগিয়ে গেলে নির্বাচন হবে সুষ্ঠু ও উৎসবমুখর  হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন একই দল বা একই সংগঠনের ভেতরের দ্বন্দ্ব থেকেই অনেক সমস্যার সৃষ্টি হচ্ছে। এ ক্ষেত্রে রাজনৈতিক দল ও সংশ্লিষ্ট সবাইকে আরও সচেতন হতে হবে।
এর আগে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এসময় বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশসহ চট্টগ্রাম বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..