শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:২০ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
আমি নেতা নই নড়াইল – লোহাগড়ার মানুষের সেবক হতে চাই – আতাউর রহমান বাচ্চু অনির্দিষ্টকালের জন্য সারাদেশে মোবাইল দোকান বন্ধ ঘোষণা বাংলাদেশে আমরা ভিন্নমতকে প্রতিষ্ঠা করতে চাই : উপদেষ্টা ফাওজুল কবির নড়াইলের ইতনায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত সেনা অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৩টি ওয়ান শুটারগান ও গুলি উদ্ধার। নতুন দল হিসেবে নিবন্ধন পাচ্ছে,আমজনতার দল। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ দশম গ্রেডের দাবিতে মোহনগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সুবর্ণচরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত। আ-লীগ সরকারের প্রতিহিংসার শিকার হয়েছেন খালেদা জিয়া

লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। প্রজ্ঞাপন জারি।

সংগ্রাম প্রতিদিন ডেস্ক
  • আপলোডের সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
করোনাভাইরাসের উর্ধ্বগতি না কমায় সোমবার চলমান কঠোর বিধিনিষেধ  ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
করোনা নিয়ন্ত্রণে গত ১ জুলাই থেকে এক সপ্তাহের কঠোর লকডাউন শুরু হয়েছে সারা দেশে। লকডাউনের চুতর্থ দিন রোববার চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
আর আজ লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত এলো সরকারের পক্ষ থেকে।  এরপর ১ জুলাই থেকে দেশব্যাপী শুরু হয় কঠোর বিধিনিষেধ। যা শেষ হবে ৭ জুলাই। নতুন করে ৭ দিন সময় বাড়ানো হলে ১৪ জুলাই পর্যন্ত চলবে এই কঠোর বিধিনিষেধ।
গত ৩০ জুন মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে লকডাউনের বিধিনিষেধ দেয়া হয়েছে। লকডাউনে জরুরি সেবা দেয়া দপ্তর-সংস্থা ছাড়া সরকারি-বেসরকারি অফিস, যন্ত্রচালিত যানবাহন, শপিংমল-দোকানপাট বন্ধ রয়েছে।
তবে শিল্প-কারখানা খোলা থাকলেও জনসমাবেশ হয় এমন কোনো অনুষ্ঠানের আয়োজন করা যাবে না এই সময়ে। বিধিনিষেধ বাস্তবায়নে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মাঠে রয়েছে সেনাবাহিনী।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..