রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
মরহুম দস্তগীর চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত। বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান সোনাইমুড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ফুটপাত দখলমুক্ত সোনাইমুড়ীর হোসেন ফিলিং স্টেশনে তেল নিয়ে তেলেসমাতি নরসিংদীতে দাখিল পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল নাসির উদ্দিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো “বৈশাখী মেলা ১৪৩৩” সোনাইমুড়ীতে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন দেওয়ানগঞ্জে অবৈধভাবে ডিজেল বহন: ব্যক্তিকে ৭ দিনের কারাদণ্ড

ওবায়দুল কাদেরের পালিত পুত্র আসাদুজ্জামান গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী, ২০২৫

রাজধানীর বাড্ডা থানার দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পালিত ছেলে বলে পরিচয় দেওয়া এক যুবককে। তার নাম আসাদুজ্জামান হিরু।

বুধবার (১৫ জানুয়ারি) রাত দেড়টার দিকে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, ওবায়দুল কাদেরের পালিত ছেলে বলে পরিচয়দানকারী হিরুকে গোপন তথ্যের ভিত্তিতে গুলশান থানা পুলিশের স্পেশাল টিম গ্রেপ্তার করে। তিনি ৫ আগস্ট পরবর্তী বাড্ডা থানায় হওয়া মামলায় গ্রেপ্তার হয়েছেন।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের। ওইদিনই ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর একে একে মামলা হয় আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে। গ্রেপ্তার হন অনেকে।

আওয়ামী লীগের দ্বিতীয় শীর্ষ নেতা ওবায়দুল কাদের ৫ আগস্টের পরও বেশ কিছু দিন দেশে থেকে পরে ভারতে পালিয়ে গেছেন বলে এরই মধ্যে তথ্য এসেছে। তবে এ নিয়ে নিশ্চিত কোনো কিছু জানা যায়নি এখনও। অন্তর্বর্তী সরকার বলেছে, যদি কাদেরের অবস্থানের তথ্য জানা যেতে, তবে তাকে গ্রেপ্তার করা হতো।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..