বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
লোহাগড়ায় ৭ মাস পর কবর থেকে লাশ উত্তোলন, তদন্তে নতুন মোড় আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে টাঙ্গাইলের মির্জাপুরে “সহায়ক অগ্রগতি উন্নয়ন” পরীক্ষা অনুষ্ঠিত গ্রাহকের টাকা আত্মসাত: ব্যাংক কর্মকর্তার ১৫ বছরের কারাদণ্ড গোলাপগঞ্জে এলপিজি সিলিন্ডার বিতরণ বন্ধ, সরকারি দামে গ্যাস না পেয়ে মানববন্ধন ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনের ভোটের তফসিল ঘোষণা সাতক্ষীরায় ভুয়া শোরুমের নামে প্রতারণা: কম দামে ইলেকট্রিক বাইসাইকেলের প্রলোভন গোয়ালন্দে জাটকা সংরক্ষণ সপ্তাহের উদ্বোধন নরসিংদীতে পটগান ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত সোনাইমুড়ীতে প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুর, থানায় অভিযোগ সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

মোহনগঞ্জে আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক-সহ ২৩০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

রফিকুল ইসলাম, মোহনগঞ্জ,নেত্রকোণা:
  • আপলোডের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
নেত্রকোণা’র মোহনগঞ্জে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক-সহ দলের ২৩০ নেতাকর্মীর বিরুদ্ধে ভাঙচুর, লুটপাট ও বিস্ফোরক আইনে মামলা হয়েছে।
গতকাল শনিবার সকালে পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম বাদী হয়ে থানায় এ মামলা করেন।
মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী লতিফুর রহমান রতন, সাধারণ সম্পাদক মো.শহীদ ইকবাল ও যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন চৌধুরীসহ ৩০জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২০০ জন নেতাকর্মীকে আসামি করা হয়।
মামলার অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতার ওপর আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে বিএনপি নেতা ফজলুল হক মাসুমের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। এ সময় হামলাকারীরা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র ব্যবহার করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়।
মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম বলেন, আসামিরা সবাই গা ঢাকা দিয়েছে। তবে তাদের গ্রেফতারে অভিযান চলছে।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..