সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন , ই-পেপার
শিরোনামঃ
সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর নাম ঘোষণা বিএনপির লোহাগড়ায় বিধবা ফারহানার একমাত্র সন্তান নিয়ে মানবেতর জীবনযাপন  খোকসায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন হোমনায় গণধর্ষণ ও ট্রিপল মার্ডারের প্রতিবাদে বিক্ষোভ, ফাঁসির দাবি লোহাগড়ায় আলোচিত গরুকান্ড নিয়ে উপজেলা ও পৌর বিএনপির যৌথ সংবাদ সম্মেলন মরহুম দস্তগীর চৌধুরীর ১৫তম মৃত্যুবার্ষিকী পালিত। বকশীগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার ওপর হামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন টাঙ্গাইলের নাগরপুরে মসজিদের জমি দখলমুক্ত করতে মানববন্ধন ৩য় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় আবুল কালাম আজাদ সিদ্দিকীকে সংবর্ধনা প্রদান সোনাইমুড়ীতে উচ্ছেদ অভিযান পরিচালনায় ফুটপাত দখলমুক্ত

গোপালগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের স্ত্রী ও এসএসসি পরিক্ষার্থী ভাতিজীকে কু*পিয়ে হ*ত্যা

সাকিব আল ফেরদৌস স্টাফ রিপোর্টার গোপালগঞ্জ
  • আপলোডের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪

গোপালগঞ্জে পারিবারিক কলহের জের ধরে ছোট ভাইয়ের স্ত্রী ও এসএসসি পরিক্ষার্থী ভাতিজীকে কু*পিয়ে হ*ত্যা করেছে বড় ভাই।

রোববার সন্ধ্যায় সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আলমাস আল রাজী বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যায় বাড়ির উঠানে দাঁড়িয়ে মোবাইল ফোনে দুলা ভাইয়ের সাথে কথা বলছিলো ভাতিজী এসএসসি পরিক্ষার্থী লামিয়া (১৫)। এসময় বড় চাচা হারুন মীনা ভাতিজী লামিয়াকে সরে গিয়ে কথা বলতে বলেন। ভাতিজী না সরায় তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে বড় চাচা হারুন মিনা তার স্ত্রী এবং মেয়ে মিলে ধারালো অস্ত্র দিয়ে কুপালে লামিয়া ঘটনাস্থলেই নিহত হয়। পরে স্থানীয়রা আহত লামিয়া ও তার মা বিউটি বেগমকে (৪৫) উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করে। লামিয়া খালিয়া ইউনাইটেড একাডেমি থেকে ২০২৪ সালের এসএসসি পরিক্ষায় অংশ নিচ্ছিলো।

দয়া করে শেয়ার করুন

এই ক্যাটাগরীর আরো খবর..